তুরাগ নদ থেকে তাহসিফের মরদেহ উদ্ধারের স্থান থেকে ৫০ গজ দূরে মিলল… | আই নিউজ বিডি

তুরাগ নদ থেকে তাহসিফের মরদেহ উদ্ধারের স্থান থেকে ৫০ গজ দূরে মিলল মোটরসাইকেল..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
তুরাগ নদ থেকে তাহসিফের মরদেহ উদ্ধারের স্থান থেকে ৫০ গজ দূরে মিলল মোটরসাইকেল..
তুরাগ নদ থেকে তাহসিফের মরদেহ উদ্ধারের স্থান থেকে ৫০ গজ দূরে মিলল মোটরসাইকেল..
ছবি: সংগৃহীত
****

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির (২৮) মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে উদ্ধার করা মোটরসাইকেলটি তাহসিফের বলে নিশ্চিত করেছে সংস্থাটি। গত বুধবার তুরাগ নদ থেকে তাঁর মরদেহ উদ্ধারের স্থান থেকে প্রায় ৫০ গজ দূরে মোটরসাইকেলটির সন্ধান পাওয়া যায়।

রোববার (১ নভেম্বর) পিবিআইয়ের আইন ও গণমাধ্যম শাখার পুলিশ সুপার মো. আবু ইউসুফ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গত বুধবার বিকেলে ঢাকার তুরাগ নদের যে স্থান থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করা হয়েছিল, সেখান থেকে প্রায় ৫০ গজ দূরে টঙ্গীর মাজার বস্তি এলাকায় মোটরসাইকেলটি পাওয়া যায়। তাহসিফ মিরপুর-২ নম্বরের একটি শোরুম থেকে মোটরসাইকেলটি কিনেছিলেন।

পিবিআইয়ের অতিরিক্ত ডিআইজি মো. এনায়েত হোসেন মান্নান জানান, ২০২২ সালে মোটরসাইকেলটি কিনেছিলেন তাহসিফ। তবে এখনো সেটির নিবন্ধন করা হয়নি।

নিখোঁজ হওয়ার আগে বন্ধুস্থানীয় ছোট ভাই আহমেদ শাহরিয়ার রেজা দীপের ডাকে বাসা থেকে বের হয়েছিলেন তাহসিফ। দীপের দেওয়া তথ্যের ভিত্তিতেই মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে বলে জানান পিবিআই কর্মকর্তা।

তাহসিফের মৃত্যুর ঘটনায় রাজধানীর উত্তরখান থানায় দায়ের করা হত্যা মামলায় বর্তমানে চার দিনের রিমান্ডে রয়েছেন দীপ। মামলাটির তদন্ত করছে নৌ পুলিশ।

نظری یافت نشد


News Card Generator