গাজীপুরে নেশার টাকা না পেয়ে বাবাকে পিটিয়ে হত্যা করল মাদকাসক্ত ছেলে.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

গাজীপুরে নেশার টাকা না পেয়ে বাবাকে পিটিয়ে হত্যা করল মাদকাসক্ত ছেলে..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
গাজীপুরে নেশার টাকা না পেয়ে বাবাকে পিটিয়ে হত্যা করল মাদকাসক্ত ছেলে..
গাজীপুরে নেশার টাকা না পেয়ে বাবাকে পিটিয়ে হত্যা করল মাদকাসক্ত ছেলে..
ছবি: সংগৃহীত
****

গাজীপুরের শ্রীপুরে নেশার টাকা না দেওয়ায় মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে আব্দুস সামাদ (৫০) নামের এক বাবা নিহত হয়েছেন। ঘটনার পর থেকেই ঘাতক ছেলে আনোয়ার পলাতক রয়েছে।

রোববার (২৬ অক্টোবর) ভোর ৫টার দিকে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের সাইটিালিয়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

ঘটনার বিবরণ

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন গভীর রাতে নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফিরে পরিবারের সদস্যদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন অভিযুক্ত আনোয়ার। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বাবা আব্দুস সামাদ এগিয়ে এসে তাকে শান্ত করার চেষ্টা করেন এবং বাধা দেন।

এ সময় আনোয়ার তার বাবার কাছে নেশার টাকা দাবি করে। বাবা টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে সে বাবার ওপর চড়াও হয়। প্রথমে লাঠি দিয়ে তার মাথায় এলোপাতাড়ি আঘাত করা হয় এবং মৃত্যু নিশ্চিত করতে বুকে উপর্যুপরি আঘাত করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডের পরপরই ঘাতক আনোয়ার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পুলিশের পদক্ষেপ

সকালে এলাকায় ঘটনা জানাজানি হলে চরম শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং আলামত সংগ্রহ করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, খবর পাওয়ার পর পরই নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পলাতক অভিযুক্ত আনোয়ারকে গ্রেপ্তারে ইতোমধ্যে পুলিশি অভিযান শুরু হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

No se encontraron comentarios


News Card Generator