পদ্মা সেতুর কাছে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ ২  | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

পদ্মা সেতুর কাছে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ ২ 

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
পদ্মা সেতুর কাছে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ ২ 
পদ্মা সেতুর কাছে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ ২ 
ছবি: সংগৃহীত
****

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে নদীতে গোসল করতে নেমে দুইজন নিখোঁজ হয়েছেন। তাদের উদ্ধারে অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, দুপুর ২টা ২০ মিনিটে মুন্সিগঞ্জ ফায়ার স্টেশনে খবর আসে, শরীফ ল্যান্ডমার্ক লিমিটেডের আটজন কর্মী পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে নদীতে গোসল করতে নেমেছিলেন। তাদের মধ্যে ছয়জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বাকি দুজন নিখোঁজ হন।

নিখোঁজ ব্যক্তিরা হলেন—শরীফ ল্যান্ডমার্ক লিমিটেডের কর্মী মো. মারুফ (৪০)। তার বাড়ি ঢাকার খিলগাঁওয়ে। অপরজন মো. রাসেল (৩৫), তার বাড়ি পটুয়াখালীতে।

খবর পেয়ে মুন্সিগঞ্জ ফায়ার স্টেশনের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ দুজনকে উদ্ধারে অভিযান শুরু করে।

উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার না হওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরি দলের অভিযান অব্যাহত থাকবে।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator