আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবি: গোবিন্দগঞ্জে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবি: গোবিন্দগঞ্জে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবি: গোবিন্দগঞ্জে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার..
আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবি: গোবিন্দগঞ্জে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার..
ছবি: সংগৃহীত
****

গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক নারীর আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগে আবু সাঈদ (৩০) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত আবু সাঈদ গোবিন্দগঞ্জ পৌর এলাকার ডাকবাংলোর পেছনে অবস্থিত লালমাটিয়া মাদ্রাসার শিক্ষক বলে জানা গেছে।

ব্লাকমেইল ও অর্থ দাবি

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, নিজ মাদ্রাসার এক শিক্ষার্থীর মায়ের সঙ্গে আবু সাঈদের পরিচয় ও সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে ওই নারীর গোপনে আপত্তিকর ভিডিও ধারণ করেন তিনি। পরবর্তীতে ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ব্লাকমেইল শুরু করেন। প্রথম দফায় তিনি ওই নারীর কাছ থেকে ২ লাখ ৮০ হাজার টাকা আদায় করেন। এরপর তিনি পুনরায় আরও ৮০ হাজার টাকা দাবি করেন।

গণধোলাই ও পুলিশে সোপর্দ

অভিযোগ অনুযায়ী, রোববার (২৫ অক্টোবর) ভোররাত ৩টার দিকে দাবিকৃত অবশিষ্ট টাকা নিতে গেলে স্থানীয় লোকজন বিষয়টি বুঝতে পেরে শিক্ষক আবু সাঈদকে হাতেনাতে আটক করে মারধর করেন। এতে তিনি মাথায় আঘাতপ্রাপ্ত হন।

খবর পেয়ে সকাল ৫টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। আঘাতপ্রাপ্ত হওয়ায় প্রথমে তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। পরে চিকিৎসা শেষে সকাল ৯টার দিকে তাকে গ্রেপ্তার দেখিয়ে থানায় নিয়ে যাওয়া হয়।

স্থানীয় বাসিন্দা কাশেম জানান, ওই নারীর সঙ্গে শিক্ষক সাঈদের অবৈধ সম্পর্কের বিষয়টি তারা জানতে পেরেছেন এবং এ বিষয়ে পুলিশের কাছে নিরপেক্ষ ও সঠিক তদন্ত দাবি করছেন।

আইনি পদক্ষেপ

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম জানান, "ভুক্তভোগী নারী লিখিত অভিযোগ দায়ের করার পর সাঈদকে গ্রেপ্তার করে আজ সন্ধ্যায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনাটির সঠিক তদন্ত চলছে, তদন্ত শেষেই প্রকৃত তথ্য প্রকাশ পাবে।"

לא נמצאו הערות


News Card Generator