বগুড়ায় দুই শিশুকে ধর্ষণ: নুর ইসলামের দুই দফা যাবজ্জীবন | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বগুড়ায় দুই শিশুকে ধর্ষণ: নুর ইসলামের দুই দফা যাবজ্জীবন

Shaheen Shaheen avatar   
Shaheen Shaheen
বগুড়ায় দুই শিশুকে ধর্ষণ: নুর ইসলামের দুই দফা যাবজ্জীবন
বগুড়ায় দুই শিশুকে ধর্ষণ: নুর ইসলামের দুই দফা যাবজ্জীবন
ছবি: সংগৃহীত
****

বগুড়ায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় নুর ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে দুই দফা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে মোট ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বগুড়ার জেলা ও দায়রা জজ শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মারুফ হোসেন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত নুর ইসলাম কাহালু উপজেলার আড়োয়া আবাসন এলাকার মৃত হবিবর রহমানের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৫ মার্চ ছয় ও সাত বছর বয়সী দুই শিশুকে কৌশলে ধর্ষণ করেন নুর ইসলাম। এ ঘটনায় কাহালু থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়।

মামলার বিচার শেষে আদালত দুই শিশুকে ধর্ষণের পৃথক অভিযোগে নুর ইসলামকে দুই দফা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং প্রতিটি মামলায় ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা অর্থদণ্ড দেন।

আদালতের নির্দেশ অনুযায়ী, একটি যাবজ্জীবন সাজা শেষ হওয়ার পর অপর সাজা কার্যকর হবে। জরিমানার অর্থ দুই ভুক্তভোগী শিশুর মায়ের কাছে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

没有找到评论


News Card Generator