হবিগঞ্জে ভোক্তা অধিকার অভিযানে ১৬ হাজার টাকা জরিমানা | আই নিউজ বিডি

হবিগঞ্জ

হবিগঞ্জে ভোক্তা অধিকার অভিযানে ১৬ হাজার টাকা জরিমানা

পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় সেলিম এন্টারপ্রাইজের গ্যাসের দোকানকে ৪ হাজার টাকা,ক্রয়-বিক্রয় সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় শাহজালাল ডিমের আড়তকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।..
Eidok-এ শেয়ার
হবিগঞ্জে ভোক্তা অধিকার অভিযানে ১৬ হাজার টাকা জরিমানা
ছবি: সংগৃহীত

হবিগঞ্জ সদর উপজেলার চৌমুহনী বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯,সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর,হবিগঞ্জ জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় সেলিম এন্টারপ্রাইজের গ্যাসের দোকানকে ৪ হাজার টাকা,ক্রয়-বিক্রয় সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় শাহজালাল ডিমের আড়তকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া অপরিচ্ছন্ন পরিবেশে ব্যবসা পরিচালনার দায়ে ছালমা রেস্তোরাঁকে ৭ হাজার টাকা এবং অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয়সহ বিভিন্ন অনিয়মের দায়ে আল্লাহরদান ফলের দোকানকে ২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

এসআরবি-৯ জানিয়েছে,জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে গোয়েন্দা তৎপরতা ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।

এসআরবি-৯,সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

বিদেশি আদালতের গ্রেফতারি পরোয়ানা স্বয়ংক্রিয়ভাবে কার্যকরের সুযোগ নেই: হাইকোর্ট আইন-আদালত বিদেশি আদালতের গ্রেফতারি পরোয়ানা স্বয়ংক্রিয়ভাবে কার্যকরের সুযোগ নেই: হাইকোর্ট 43 ভিউ এসিল্যান্ড পদ দীর্ঘদিন শূন্য, এবার ইউএনওর বদলি—প্রশাসনিক স্থবিরতার আশঙ্কা তালায় আইন-আদালত এসিল্যান্ড পদ দীর্ঘদিন শূন্য, এবার ইউএনওর বদলি—প্রশাসনিক স্থবিরতার আশঙ্কা তালায় 70 ভিউ কদমতলা বাজারে মাদকের বিরুদ্ধে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ প্রতিবাদ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি আইন-আদালত কদমতলা বাজারে মাদকের বিরুদ্ধে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ প্রতিবাদ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি 56 ভিউ দেবহাটায় কৃষিজমির মাটি কেটে ইটভাটায় বিক্রি, কলেজ মাঠকে বানানো হলো ডাম্পার চলাচলের পথ আইন-আদালত দেবহাটায় কৃষিজমির মাটি কেটে ইটভাটায় বিক্রি, কলেজ মাঠকে বানানো হলো ডাম্পার চলাচলের পথ 85 ভিউ দুর্গম পাহাড়ে অসহায় মানুষের পাশে ৫৪ বিজিবি আইন-আদালত দুর্গম পাহাড়ে অসহায় মানুষের পাশে ৫৪ বিজিবি 84 ভিউ আশাশুনিতে একাধিক মামলার ছয় আসামি গ্রেপ্তার, তিনজন সন্ত্রাসবিরোধী আইনে আইন-আদালত আশাশুনিতে একাধিক মামলার ছয় আসামি গ্রেপ্তার, তিনজন সন্ত্রাসবিরোধী আইনে 74 ভিউ সাতক্ষীরায় বদলে গেলেন সরকারি আইনজীবীরা আইন-আদালত সাতক্ষীরায় বদলে গেলেন সরকারি আইনজীবীরা 58 ভিউ