হবিগঞ্জে ভোক্তা অধিকার অভিযানে ১৬ হাজার টাকা জরিমানা | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

হবিগঞ্জে ভোক্তা অধিকার অভিযানে ১৬ হাজার টাকা জরিমানা

Satyajit Das avatar   
Satyajit Das
হবিগঞ্জে ভোক্তা অধিকার অভিযানে ১৬ হাজার টাকা জরিমানা
হবিগঞ্জে ভোক্তা অধিকার অভিযানে ১৬ হাজার টাকা জরিমানা
ছবি: সংগৃহীত
পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় সেলিম এন্টারপ্রাইজের গ্যাসের দোকানকে ৪ হাজার টাকা,ক্রয়-বিক্রয় সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় শাহজালাল ডিমের আড়তকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।..

হবিগঞ্জ সদর উপজেলার চৌমুহনী বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯,সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর,হবিগঞ্জ জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় সেলিম এন্টারপ্রাইজের গ্যাসের দোকানকে ৪ হাজার টাকা,ক্রয়-বিক্রয় সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় শাহজালাল ডিমের আড়তকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া অপরিচ্ছন্ন পরিবেশে ব্যবসা পরিচালনার দায়ে ছালমা রেস্তোরাঁকে ৭ হাজার টাকা এবং অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয়সহ বিভিন্ন অনিয়মের দায়ে আল্লাহরদান ফলের দোকানকে ২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

এসআরবি-৯ জানিয়েছে,জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে গোয়েন্দা তৎপরতা ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।

এসআরবি-৯,সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

कोई टिप्पणी नहीं मिली


News Card Generator