ডেমরায় কুখ্যাত ‘জাল তাহের’ ও তার দুই ছেলে গ্রেফতার, এলাকাবাসীর স্বস্তি.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ডেমরায় কুখ্যাত ‘জাল তাহের’ ও তার দুই ছেলে গ্রেফতার, এলাকাবাসীর স্বস্তি..

Md Ashik Sardder avatar   
Md Ashik Sardder
ডেমরায় কুখ্যাত ‘জাল তাহের’ ও তার দুই ছেলে গ্রেফতার, এলাকাবাসীর স্বস্তি..
ডেমরায় কুখ্যাত ‘জাল তাহের’ ও তার দুই ছেলে গ্রেফতার, এলাকাবাসীর স্বস্তি..
ছবি: সংগৃহীত
****

ডেমরার ডগাইর পুর্বপাড়া থেকে ভূমি ও দলিল জালিয়াত চক্রের তিন সদস্য গ্রেফতার। 

০৭/১০/২০২৬ তারিখে ডেমরা থানার ডগাইর পূর্বপাড়া মদিনাবাগ (গ্রীন সিটি) থেকে কুখ্যাত ভূমি অপরাধী ও দলিল জালিয়াতি চক্র জাল তাহের খ্যাত আবু তাহের (৬০) এবং তার দুই পুত্র আবু জাহের এবং শাহরিয়ার সুজনকে পুলিশের ডেমরা থানা এবং তেজগাঁও শিল্পাঞ্চল থানার যৌথ দল গ্রেফতার করে। 

আসামিরা এলাকা ভূমি দস্যু হিসাবে পরিচিত, বিভিন্ন বানোয়াট ব্যক্তির নামে দলিল সৃজন করে মিথ্যা দেওয়ানি ও ফৌজদারী মামলা সৃজন করে সমঝোতার নামে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়।

এছাড়াও জাল ওয়ারিশ সনদ সৃজন, সদর রেকর্ড রুমে বালামের 

পৃষ্ঠা পরিবর্তন, সাবরেজিস্টারের স্বাক্ষর জাল, জাল দলিলের সহিমোহর নকল সরবরাহ সাথে জাল তাহের গ্রুপ কয়েক দশক ধরে জড়িত। 

তাদের গ্রেফতারে এলাকায় স্বস্তির নিঃশ্বাস এবং এলাকাবাসী তাদের উপযুক্ত শাস্তি দাবী করেছেন।

Ingen kommentarer fundet


News Card Generator