ডেমরায় কুখ্যাত ‘জাল তাহের’ ও তার দুই ছেলে গ্রেফতার, এলাকাবাসীর স্বস্তি | আই নিউজ বিডি

ডেমরায় কুখ্যাত ‘জাল তাহের’ ও তার দুই ছেলে গ্রেফতার, এলাকাবাসীর স্বস্তি

****
Eidok-এ শেয়ার
ডেমরায় কুখ্যাত ‘জাল তাহের’ ও তার দুই ছেলে গ্রেফতার, এলাকাবাসীর স্বস্তি
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক / ডেমরা প্রতিনিধি:

রাজধানীর ডেমরায় সাধারণ মানুষের জমি দখল, ভুয়া দলিল তৈরি এবং মামলার ভয় দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া কুখ্যাত ভূমি দস্যু ও দলিল জালিয়াত চক্রের মূলহোতা আবু তাহের ওরফে ‘জাল তাহের’ (৬০) এবং তার দুই ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।

গত বুধবার (৭ অক্টোবর, ২০২৬) ডেমরা থানার ডগাইর পূর্বপাড়া মদিনাবাগ (গ্রীন সিটি) এলাকায় এক যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডেমরা থানা এবং তেজগাঁও শিল্পাঞ্চল থানার একটি চৌকস দল এই যৌথ অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত অন্য দুই আসামি হলেন—আবু তাহেরের দুই ছেলে আবু জাহের এবং শাহরিয়ার সুজন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আবু তাহের এলাকায় একজন শীর্ষ ভূমি দস্যু হিসেবে পরিচিত। এই চক্রটি দীর্ঘদিন ধরে ডেমরা ও আশপাশের এলাকায় বিভিন্ন কাল্পনিক ও বানোয়াট ব্যক্তির নামে ভুয়া দলিল তৈরি করত। পরবর্তীতে সেই জাল দলিলের ওপর ভিত্তি করে জমির প্রকৃত মালিকদের বিরুদ্ধে মিথ্যা দেওয়ানি ও ফৌজদারি মামলা ঠুকে দিত। মামলা থেকে বাঁচতে এবং সমঝোতার নামে ভুক্তভোগী সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়াই ছিল এই চক্রের মূল ব্যবসা।

অনুসন্ধানে জানা যায়, ‘জাল তাহের’ গ্রুপ গত কয়েক দশক ধরে অত্যন্ত সুসংগঠিতভাবে বিভিন্ন সরকারি দপ্তরের নথিপত্র জালিয়াতি করে আসছিল। তারা ভুয়া ওয়ারিশ সনদ তৈরি, সদর রেকর্ড রুমে গিয়ে বালাম বইয়ের মূল পৃষ্ঠা পরিবর্তন, সাব-রেজিস্ট্রারের স্বাক্ষর জাল এবং জাল দলিলের সহিমোহর নকল সরবরাহ করার মতো ভয়ংকর সব অপরাধের সাথে জড়িত।

এদিকে, ডেমরার ডগাইর পূর্বপাড়া থেকে এই কুখ্যাত চক্রের গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে দীর্ঘদিনের আতঙ্কিত স্থানীয় বাসিন্দাদের মাঝে স্বস্তি নেমে আসে। এলাকাবাসী এই জালিয়াতি চক্রের কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

পুলিশ জানায়, আসামিদের বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণার সুনির্দিষ্ট অভিযোগে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। চক্রের বাকি সদস্যদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে।

Comments 0

Geen reacties gevonden

Relaterte artikler

মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Misdaad মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 86 Views কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন Misdaad কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন 43 Views আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ Misdaad আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ 65 Views সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ Misdaad সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ 92 Views থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু Misdaad থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু 89 Views সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ Misdaad সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ 98 Views কাতারে ৪ হাজার শ্রমিকের বেতন নিয়ে অনিয়মের অভিযোগ, কোটি টাকা পাওনা দাবি Misdaad কাতারে ৪ হাজার শ্রমিকের বেতন নিয়ে অনিয়মের অভিযোগ, কোটি টাকা পাওনা দাবি 106 Views