নাগরপুরে গাঁজাগাছসহ মাদক ব্যবসায়ী রাসেল গ্রেপ্তার | আই নিউজ বিডি

নাগরপুরে গাঁজাগাছসহ মাদক ব্যবসায়ী রাসেল গ্রেপ্তার

নাগরপুরে গাঁজাগাছসহ মাদক ব্যবসায়ী রাসেল গ্রেপ্তার
Eidok-এ শেয়ার
নাগরপুরে গাঁজাগাছসহ মাদক ব্যবসায়ী রাসেল গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

 


নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের নাগরপুরে ৫টি গাঁজাগাছসহ মো. রাসেল মিয়া (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নাগরপুর থানা পুলিশ।

গ্রেপ্তার রাসেল মিয়া উপজেলার সহবতপুর ইউনিয়নের সারাংপুর গ্রামের মৃত আব্দুল লতিফ মিয়া ওরফে লাল মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক ২টার দিকে এসআই ফারুক আহমেদের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার সহবতপুর ইউনিয়নের সারাংপুর গ্রামে অভিযান চালায় পুলিশের একটি বিশেষ দল।

অভিযানে এএসআই কাজল কুমার সূত্রধর, এএসআই মো. সুমন হোসেন, মো. কামরুল হাসান ও মো. লিটন হোসেন অংশ নেন। এ সময় রাসেল মিয়ার বসতবাড়ির দক্ষিণ ভিটায় সতেজ অবস্থায় লাগানো ৫টি গাঁজাগাছ দেখতে পায় পুলিশ। পরে গাছগুলো মাটি থেকে উপড়ে ডালপালা ও পাতাসহ জব্দ করা হয় এবং রাসেল মিয়াকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার রাসেল মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও পুলিশ জানিয়েছে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার অপরাধ মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 83 ভিউ কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন অপরাধ কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন 42 ভিউ আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ অপরাধ আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ 65 ভিউ সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ অপরাধ সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ 91 ভিউ থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু অপরাধ থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু 89 ভিউ সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ অপরাধ সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ 98 ভিউ কাতারে ৪ হাজার শ্রমিকের বেতন নিয়ে অনিয়মের অভিযোগ, কোটি টাকা পাওনা দাবি অপরাধ কাতারে ৪ হাজার শ্রমিকের বেতন নিয়ে অনিয়মের অভিযোগ, কোটি টাকা পাওনা দাবি 105 ভিউ