লালমনিরহাটের দুই সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও আতশবাজি জব্দ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

লালমনিরহাটের দুই সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও আতশবাজি জব্দ..

Akm Kaysarul Alam avatar   
Akm Kaysarul Alam
লালমনিরহাটের দুই সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও আতশবাজি জব্দ..
লালমনিরহাটের দুই সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও আতশবাজি জব্দ..
ছবি: সংগৃহীত
এ কে এম কায়সারুল আলম

 

লালমনিরহাটের হাতীবান্ধা ও পাটগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় মাদকদ্রব্য, আতশবাজি ও সাবান জব্দ করেছে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)। এসব অভিযানে জব্দ করা মালামালের মোট সিজার মূল্য ২ লাখ ১৩ হাজার ৯২০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে সিংগীমারী বিওপির টহলদল সীমান্ত থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সিংগীমারী এলাকায় অভিযান চালায়। এ সময় ৯৮ বোতল ভারতীয় ‘এস্কাপ’ সিরাপ জব্দ করা হয়।

একই দিন সকাল সাড়ে ৭টার দিকে ধবলসূতি বিওপির বিশেষ টহলদল সীমান্ত থেকে প্রায় ৪৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চিলার বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। সেখানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় আতশবাজি ও সাবান জব্দ করা হয়।

বিজিবি জানায়, সীমান্তে চোরাচালান, মাদকদ্রব্যের অনুপ্রবেশ, অবৈধ বাণিজ্যসহ সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) জানিয়েছে, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা, নিয়মিত টহল এবং বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

没有找到评论


News Card Generator