রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি ও পিএসকে জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষর করানোর অভিযোগ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি ও পিএসকে জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষর করানোর অভিযোগ..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি ও পিএসকে জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষর করানোর অভিযোগ..
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি ও পিএসকে জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষর করানোর অভিযোগ..
ছবি: সংগৃহীত
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হক এবং বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার ও উপাচার্যের পিএস নাজমুল হোসাইনকে জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর করানোর গুরুতর অভিয..

 

মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) দুপুরে ‘আপামর ছাত্র-জনতা’ পরিচয়ে একদল ব্যক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করে তাদের পদত্যাগ করতে বাধ্য করেন।

উপাচার্যের কার্যালয়ে হামলা ও লাঞ্ছনার অভিযোগ

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা ১১টার দিকে একদল ব্যক্তি মিছিল নিয়ে জোরপূর্বক উপাচার্যের কার্যালয়ে প্রবেশ করেন। এ সময় উপাচার্যকে আওয়ামী লীগের ‘দোসর’ আখ্যা দিয়ে এবং বিভিন্ন কাজ ঢাকার ঠিকাদারদের দেওয়ার অভিযোগ তুলে তার সঙ্গে দুর্ব্যবহার ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। পরে আগে থেকে লিখে আনা পদত্যাগপত্রে উপাচার্যের স্বাক্ষর নেওয়া হয়।

এরপর বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার ও ভিসির পিএস নাজমুল হোসাইনকেও পদত্যাগপত্রে স্বাক্ষর করতে বাধ্য করা হয়।

সিপিইউ, সিসিটিভি খোলা এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

ভুক্তভোগী নাজমুল হোসাইন ঘটনার বর্ণনা দিয়ে বলেন, “সকাল ১০টা থেকে উপাচার্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে মন্ত্রণালয়ের একটি অনলাইন বৈঠকে যুক্ত ছিলেন। বেলা ১১টার দিকে একদল লোক মিছিল নিয়ে জোর করে কক্ষে ঢুকে উপাচার্যকে গালিগালাজ শুরু করেন এবং জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর নেন।”

তিনি আরও জানান, পদত্যাগপত্রে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানালে তাকেও মারধর করা হয় এবং পরে জোরপূর্বক তার কাছ থেকেও স্বাক্ষর নেওয়া হয়। স্বাক্ষর নেওয়ার পর তাদের কার্যালয় থেকে বের করে দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়। একই সঙ্গে উপাচার্যের কক্ষ থেকে কম্পিউটারের সিপিইউ ও সিসিটিভির যন্ত্রপাতি খুলে নিয়ে যাওয়ার পাশাপাশি পুরো ক্যাম্পাসের বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

Tidak ada komentar yang ditemukan


News Card Generator