কাশ্মীরে ১৫০ বাংলাদেশিকে আটকের বিষয়ে যা বলছে ভারত | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কাশ্মীরে ১৫০ বাংলাদেশিকে আটকের বিষয়ে যা বলছে ভারত

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
কাশ্মীরে ১৫০ বাংলাদেশিকে আটকের বিষয়ে যা বলছে ভারত
কাশ্মীরে ১৫০ বাংলাদেশিকে আটকের বিষয়ে যা বলছে ভারত
ছবি: সংগৃহীত
 অবৈধভাবে বসবাসের অভিযোগে ভারতের জম্মু ও কাশ্মীর থেকে অন্তত ১৫০ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস পিটিআইয়ের বরাত দিয়ে জানিয়েছে, আটককৃতদের নিজ দেশে ফেরত পাঠানো..

 

যেভাবে ফেরত পাঠানো হচ্ছে সোমবার (৫ অক্টোবর) আটককৃতদের পুশব্যাকের (বলপূর্বক ফেরত পাঠানো) অংশ হিসেবে ভারতীয় বিমান বাহিনীর একটি বিমানে করে পশ্চিমবঙ্গের বাগডোগরা বিমানবন্দরে নিয়ে আসা হয়েছে। সেখান থেকে তাদের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের জওয়ানদের কাছে হস্তান্তর করা হবে এবং আগামী ৭ অক্টোবর আনুষ্ঠানিকভাবে নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ সূত্র।

বিশেষ অভিযানে আটক প্রায় ৫০০ জন জম্মু ও কাশ্মীর পুলিশ সূত্রে জানা গেছে, কেন্দ্রশাসিত অঞ্চলে ‘অবৈধ অভিবাসী’ শনাক্ত করতে গত কয়েক দিন ধরে একটি বিশেষ অভিযান চালানো হচ্ছিল। এর অংশ হিসেবে মূলত বাংলাদেশ থেকে আসা প্রায় ৫০০ জনকে আটক করে শ্রীনগর শহরের উপকণ্ঠে অবস্থিত একটি আটককেন্দ্রে স্থানান্তর করা হয়।

পুলিশের এক কর্মকর্তা জানান, আটককৃত এই মানুষগুলোর অনেকেই দীর্ঘদিন ধরে কাশ্মীর উপত্যকার বিভিন্ন এলাকায় বসবাস করে আসছিলেন। তারা মূলত ময়লা কুড়ানোর মতো ছোটখাটো বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত ছিলেন। এছাড়া আটককৃতদের মধ্যে মিয়ানমার থেকে আসা কিছু রোহিঙ্গা নাগরিকও রয়েছেন বলে জানা গেছে। আগামী দিনগুলোতে ধাপে ধাপে বাকিদেরও নিজ দেশে ফেরত পাঠানো হবে।

জনমিতি পরিবর্তনে উচ্চপর্যায়ের কমিটির নজরদারি উচ্চপর্যায়ের একটি কমিটির জম্মু ও কাশ্মীর সফরের সময় প্রকাশিত তথ্যে জানা যায়, ওই অঞ্চলে ৭ হাজার ৬৫৬ জন রোহিঙ্গা এবং ৫০৪ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন। এর মধ্যে জম্মুতে ৬ হাজার ৭৩৭ জন রোহিঙ্গা ও ৪৬ জন বাংলাদেশি অভিবাসী এবং বাকিরা কাশ্মীরে বসবাস করছেন। তাদের বিরুদ্ধে মোট ১১৭টি মামলা নথিভুক্ত রয়েছে (জম্মুতে ১০১টি এবং কাশ্মীরে ১৬টি)।

অবৈধ অভিবাসন ও অন্যান্য কারণে সৃষ্ট জনমিতির পরিবর্তনগুলো অধ্যয়ন করা এবং তা মোকাবিলার উপায় সুপারিশ করার দায়িত্বে থাকা ওই কমিটি গত দুই মাসে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের কাছে বিগত বছরগুলোর পরিবর্তন নির্দেশক কালানুক্রমিক তথ্য ও জনমিতির প্রধান প্রবণতাগুলোর মূল্যায়ন চেয়েছে।

No comments found


News Card Generator