মক্কা-মদিনা ছাড়া পুরো সৌদি আরব হামলার জন্য উন্মুক্ত’: হুথি বিদ্রোহীদের চরম হুঁশিয়ারি.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

মক্কা-মদিনা ছাড়া পুরো সৌদি আরব হামলার জন্য উন্মুক্ত’: হুথি বিদ্রোহীদের চরম হুঁশিয়ারি..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
মক্কা-মদিনা ছাড়া পুরো সৌদি আরব হামলার জন্য উন্মুক্ত’: হুথি বিদ্রোহীদের চরম হুঁশিয়ারি..
মক্কা-মদিনা ছাড়া পুরো সৌদি আরব হামলার জন্য উন্মুক্ত’: হুথি বিদ্রোহীদের চরম হুঁশিয়ারি..
ছবি: সংগৃহীত
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে আবারও হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। সোমবার (৫ অক্টোবর) বিগত ২৪ ঘণ্টায় ইয়েমেনে সৌদি আগ্রাসনের জবাব হিসেব..

হুথি সামরিক মুখপাত্রের দেওয়া তথ্য অনুযায়ী, বিমানবন্দরটিতে নিখুঁত ও সূক্ষ্ম হামলা চালানো হয়েছে, যার ফলে সেখানকার বিমান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়।

সৌদি আকাশসীমা নিয়ে কঠোর হুঁশিয়ারি এই হামলার আগে একই দিনে সৌদি আকাশসীমা ব্যবহারের বিষয়ে কড়া হুঁশিয়ারি জারি করে হুথি বিদ্রোহীরা। ওই সতর্কবার্তায় বলা হয়, ‘মক্কা ও মদিনার পবিত্র আকাশসীমা ব্যতীত সমগ্র সৌদি আকাশসীমা আমাদের হামলার জন্য উন্মুক্ত থাকবে।’

বিদ্রোহীরা আরও জানিয়েছে, তাদের এই হুঁশিয়ারি উপেক্ষা করে যদি কেউ সৌদি আকাশসীমা ব্যবহার অব্যাহত রাখে, তবে যেকোনো ধরনের উদ্ভূত পরিস্থিতির দায়ভার তাদের নিজেদেরই নিতে হবে।

Tidak ada komentar yang ditemukan


News Card Generator