বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ---  " আমরা শিক্ষক "-- প্রফেসর বিএম আব্দুল হান্নান  সাবেক ডিজি, মাউশি

****
שיתוף ב-Eidok
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ---  " আমরা শিক্ষক "-- প্রফেসর বিএম আব্দুল হান্নান  সাবেক ডিজি, মাউশি
צילום: ארכיון
 
 
আমরা শিক্ষক, 
আমরা এক বিশাল বট গাছের হাজারো শাখা- প্রশাখা। 
 
কেউ ৩১ বছর ধরে 
কলেজের বোর্ডে চক ঘষসে,
কেউ হয়তো ৩০ বছর ধরে 
শিশুর হাত ধরে শিখিয়েছেন-- অ,আ,ক,খ এবং ১,২,৩,৪। 
কেউ মক্তব- মাদ্রাসার মেঝেতে বসে কোরআনের হরফ এবং +, -,×,÷  শিখিয়েছেন।
কেউ ল্যাবরেটরিতে পরমাণুর ভেতর মহাবিশ্ব দেখিয়েছে।
নাম-ঠিকানা ভিন্ন, পোশাক ভিন্ন, 
কিন্তু আমাদের কষ্টের রঙ এক,
আমাদের আনন্দের রঙ এক।
 
আমাদের সকলেরই একটা-ই দেশ,
নাম তার-- ক্লাসরুম।
সেই দেশের মানচিত্রে 
কোনো কাঁটাতার নেই, 
সেখানে ধনীর ছেলে আর রিকশা ওয়ালার ছেলে 
একই বেঞ্চে বসে স্বপ্ন দেখে।
আমরা কী পেয়েছি? 
আমরা মাস শেষে একটা হিসাবের খাতা পেয়েছি, সে খাতা কখনো মেলেনি। 
কিন্তু আমরা আরেকটা খাতা পেয়েছি, 
যে খাতাটা কেউ দেখে না।
সে খাতায় লেখা আছে--
"স্যার, আপনার জন্য দোয়া করি"
"ম্যাডাম, আজও আপনার কথা মনে পড়ে" এই অদৃশ্য খাতাটাই
আমাদের চাকুরী জীবনের পেনশন।
আজ ৫ অক্টোবর। 
আজ বিগত দিনের মতো 
যে শিক্ষকটি অবসরে যাচ্ছে,
তাঁর জন্য এই উচ্চারণ। 
যে শিক্ষিকাটি আজও 
গ্রামের কাঁদা মাড়িয়ে 
স্কুলে যাচ্ছে, তাঁর জন্যও  এই কবিতা
যে তরুণ শিক্ষকটি আজ 
প্রথম ক্লাস নিতে গিয়ে 
ভয়ে ঘামছে, তাঁর জন্যও এই কবিতা।
আমরা ডাক্তার, ইঞ্জিনিয়ার ও পাইলট বানাই,
আমরা  বিজ্ঞানী বানাই,
আমরা হয়তো প্রধানমন্ত্রী বানাই,
আমরা হয়তো রাষ্ট্রপতি বানাই,
কিন্তু দিন শেষে আমরা 
নিজরাই অচেনা থেকে যাই।
তাতে আমাদের দুঃখ নেই। 
একটা প্রদীপের কাজইতো 
নিজে জ্বলে অন্যকে আলো দেওয়া।
আসুন, আজ বিশ্বের সকল শিক্ষক
আমরা একে অপরের হাত ধরি।
আমরা প্রাথমিক, মাধ্যমিক, কলেজ, বিশ্ববিদ্যালয়--আমরা সবাই এক।
আমরা সবাই একই মন্ত্রের সৈনিক--
"মানুষ গড়ার কারিগর।"
আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো--
যতদিন একটি শিশুও 
প্রথমবার স্কুলের গেট দিয়ে  ঢুকবে।
Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

সীতাকুণ্ডে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, খামারিদের সচেতনতার ওপর গুরুত্বারোপ חדשות המחוז সীতাকুণ্ডে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, খামারিদের সচেতনতার ওপর গুরুত্বারোপ 15 Views বাগেরহাটে অ্যাক্টিভিস্টাদের কার্যক্রম ও অর্জন উদযাপন חדשות המחוז বাগেরহাটে অ্যাক্টিভিস্টাদের কার্যক্রম ও অর্জন উদযাপন 9 Views খানপুরে আল মদিনা কিন্ডার গার্টেনের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান חדשות המחוז খানপুরে আল মদিনা কিন্ডার গার্টেনের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান 13 Views ৩১ বছরেও পাকা হয়নি হেড়মা–দেবরাজ বাজার সড়ক, বৃষ্টিতে হাঁটুকাদা, দুর্ভোগে ৩০ হাজার মানুষ חדשות המחוז ৩১ বছরেও পাকা হয়নি হেড়মা–দেবরাজ বাজার সড়ক, বৃষ্টিতে হাঁটুকাদা, দুর্ভোগে ৩০ হাজার মানুষ 9 Views খুলনায় নিরাপত্তা জোরদার: ২৪ ঘণ্টায় ৩১ জন গ্রেফতার ও সাত শতাধিক যানবাহন তল্লাশি חדשות המחוז খুলনায় নিরাপত্তা জোরদার: ২৪ ঘণ্টায় ৩১ জন গ্রেফতার ও সাত শতাধিক যানবাহন তল্লাশি 29 Views সড়ক ব্যবস্থাপনায় পেশাদারিত্বের স্বীকৃতি: চাঁদপুরে শ্রেষ্ঠ ট্রাফিক পুলিশ সদস্যদের পুরস্কৃত করলেন এসপি חדשות המחוז সড়ক ব্যবস্থাপনায় পেশাদারিত্বের স্বীকৃতি: চাঁদপুরে শ্রেষ্ঠ ট্রাফিক পুলিশ সদস্যদের পুরস্কৃত করলেন এসপি 42 Views রামপালে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন חדשות המחוז রামপালে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন 15 Views