বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ---  " আমরা শিক্ষক "-- প্রফেসর বিএম আব্দুল হান্নান  সাবেক ডিজি, মাউশি

****
Podijeli na Eidoku
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ---  " আমরা শিক্ষক "-- প্রফেসর বিএম আব্দুল হান্নান  সাবেক ডিজি, মাউশি
Foto: arhiva
 
 
আমরা শিক্ষক, 
আমরা এক বিশাল বট গাছের হাজারো শাখা- প্রশাখা। 
 
কেউ ৩১ বছর ধরে 
কলেজের বোর্ডে চক ঘষসে,
কেউ হয়তো ৩০ বছর ধরে 
শিশুর হাত ধরে শিখিয়েছেন-- অ,আ,ক,খ এবং ১,২,৩,৪। 
কেউ মক্তব- মাদ্রাসার মেঝেতে বসে কোরআনের হরফ এবং +, -,×,÷  শিখিয়েছেন।
কেউ ল্যাবরেটরিতে পরমাণুর ভেতর মহাবিশ্ব দেখিয়েছে।
নাম-ঠিকানা ভিন্ন, পোশাক ভিন্ন, 
কিন্তু আমাদের কষ্টের রঙ এক,
আমাদের আনন্দের রঙ এক।
 
আমাদের সকলেরই একটা-ই দেশ,
নাম তার-- ক্লাসরুম।
সেই দেশের মানচিত্রে 
কোনো কাঁটাতার নেই, 
সেখানে ধনীর ছেলে আর রিকশা ওয়ালার ছেলে 
একই বেঞ্চে বসে স্বপ্ন দেখে।
আমরা কী পেয়েছি? 
আমরা মাস শেষে একটা হিসাবের খাতা পেয়েছি, সে খাতা কখনো মেলেনি। 
কিন্তু আমরা আরেকটা খাতা পেয়েছি, 
যে খাতাটা কেউ দেখে না।
সে খাতায় লেখা আছে--
"স্যার, আপনার জন্য দোয়া করি"
"ম্যাডাম, আজও আপনার কথা মনে পড়ে" এই অদৃশ্য খাতাটাই
আমাদের চাকুরী জীবনের পেনশন।
আজ ৫ অক্টোবর। 
আজ বিগত দিনের মতো 
যে শিক্ষকটি অবসরে যাচ্ছে,
তাঁর জন্য এই উচ্চারণ। 
যে শিক্ষিকাটি আজও 
গ্রামের কাঁদা মাড়িয়ে 
স্কুলে যাচ্ছে, তাঁর জন্যও  এই কবিতা
যে তরুণ শিক্ষকটি আজ 
প্রথম ক্লাস নিতে গিয়ে 
ভয়ে ঘামছে, তাঁর জন্যও এই কবিতা।
আমরা ডাক্তার, ইঞ্জিনিয়ার ও পাইলট বানাই,
আমরা  বিজ্ঞানী বানাই,
আমরা হয়তো প্রধানমন্ত্রী বানাই,
আমরা হয়তো রাষ্ট্রপতি বানাই,
কিন্তু দিন শেষে আমরা 
নিজরাই অচেনা থেকে যাই।
তাতে আমাদের দুঃখ নেই। 
একটা প্রদীপের কাজইতো 
নিজে জ্বলে অন্যকে আলো দেওয়া।
আসুন, আজ বিশ্বের সকল শিক্ষক
আমরা একে অপরের হাত ধরি।
আমরা প্রাথমিক, মাধ্যমিক, কলেজ, বিশ্ববিদ্যালয়--আমরা সবাই এক।
আমরা সবাই একই মন্ত্রের সৈনিক--
"মানুষ গড়ার কারিগর।"
আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো--
যতদিন একটি শিশুও 
প্রথমবার স্কুলের গেট দিয়ে  ঢুকবে।
Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Komentari 0

Nema komentara

povezani članci

শ্যামনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ করার অপরাধে দুই ব্যক্তিকে ৭০ হাজার টাকা জরিমানা Vijesti iz okruga শ্যামনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ করার অপরাধে দুই ব্যক্তিকে ৭০ হাজার টাকা জরিমানা 56 Views বরগুনার পাথরঘাটায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সাইকেল র‍্যালি Vijesti iz okruga বরগুনার পাথরঘাটায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সাইকেল র‍্যালি 23 Views শ্যামনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প Vijesti iz okruga শ্যামনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প 40 Views চাঁদপুরের বিশিষ্ট সমাজসেবক ও সাবেক ইউপি চেয়ারম্যান মন্নান মাল আর নেই Vijesti iz okruga চাঁদপুরের বিশিষ্ট সমাজসেবক ও সাবেক ইউপি চেয়ারম্যান মন্নান মাল আর নেই 31 Views আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাকা ও গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন Vijesti iz okruga আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাকা ও গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন 60 Views খুলনার ডুমুরিয়ায় মসজিদের দানবাক্স ভেঙে দুর্ধর্ষ চুরি: এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্য Vijesti iz okruga খুলনার ডুমুরিয়ায় মসজিদের দানবাক্স ভেঙে দুর্ধর্ষ চুরি: এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্য 94 Views ফরিদপুরে যুব উন্নয়ন অধিদপ্তরের ৭টি কোর্সে প্রশিক্ষনের সুযোগ, আবেদন শেষ ১৫ ডিসেম্বর Vijesti iz okruga ফরিদপুরে যুব উন্নয়ন অধিদপ্তরের ৭টি কোর্সে প্রশিক্ষনের সুযোগ, আবেদন শেষ ১৫ ডিসেম্বর 90 Views