বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ---  " আমরা শিক্ষক "-- প্রফেসর বিএম আব্দুল হান্নান  সাবেক ডিজি, মাউশি

****
Partager sur Eidok
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ---  " আমরা শিক্ষক "-- প্রফেসর বিএম আব্দুল হান্নান  সাবেক ডিজি, মাউশি
Photo : collectée
 
 
আমরা শিক্ষক, 
আমরা এক বিশাল বট গাছের হাজারো শাখা- প্রশাখা। 
 
কেউ ৩১ বছর ধরে 
কলেজের বোর্ডে চক ঘষসে,
কেউ হয়তো ৩০ বছর ধরে 
শিশুর হাত ধরে শিখিয়েছেন-- অ,আ,ক,খ এবং ১,২,৩,৪। 
কেউ মক্তব- মাদ্রাসার মেঝেতে বসে কোরআনের হরফ এবং +, -,×,÷  শিখিয়েছেন।
কেউ ল্যাবরেটরিতে পরমাণুর ভেতর মহাবিশ্ব দেখিয়েছে।
নাম-ঠিকানা ভিন্ন, পোশাক ভিন্ন, 
কিন্তু আমাদের কষ্টের রঙ এক,
আমাদের আনন্দের রঙ এক।
 
আমাদের সকলেরই একটা-ই দেশ,
নাম তার-- ক্লাসরুম।
সেই দেশের মানচিত্রে 
কোনো কাঁটাতার নেই, 
সেখানে ধনীর ছেলে আর রিকশা ওয়ালার ছেলে 
একই বেঞ্চে বসে স্বপ্ন দেখে।
আমরা কী পেয়েছি? 
আমরা মাস শেষে একটা হিসাবের খাতা পেয়েছি, সে খাতা কখনো মেলেনি। 
কিন্তু আমরা আরেকটা খাতা পেয়েছি, 
যে খাতাটা কেউ দেখে না।
সে খাতায় লেখা আছে--
"স্যার, আপনার জন্য দোয়া করি"
"ম্যাডাম, আজও আপনার কথা মনে পড়ে" এই অদৃশ্য খাতাটাই
আমাদের চাকুরী জীবনের পেনশন।
আজ ৫ অক্টোবর। 
আজ বিগত দিনের মতো 
যে শিক্ষকটি অবসরে যাচ্ছে,
তাঁর জন্য এই উচ্চারণ। 
যে শিক্ষিকাটি আজও 
গ্রামের কাঁদা মাড়িয়ে 
স্কুলে যাচ্ছে, তাঁর জন্যও  এই কবিতা
যে তরুণ শিক্ষকটি আজ 
প্রথম ক্লাস নিতে গিয়ে 
ভয়ে ঘামছে, তাঁর জন্যও এই কবিতা।
আমরা ডাক্তার, ইঞ্জিনিয়ার ও পাইলট বানাই,
আমরা  বিজ্ঞানী বানাই,
আমরা হয়তো প্রধানমন্ত্রী বানাই,
আমরা হয়তো রাষ্ট্রপতি বানাই,
কিন্তু দিন শেষে আমরা 
নিজরাই অচেনা থেকে যাই।
তাতে আমাদের দুঃখ নেই। 
একটা প্রদীপের কাজইতো 
নিজে জ্বলে অন্যকে আলো দেওয়া।
আসুন, আজ বিশ্বের সকল শিক্ষক
আমরা একে অপরের হাত ধরি।
আমরা প্রাথমিক, মাধ্যমিক, কলেজ, বিশ্ববিদ্যালয়--আমরা সবাই এক।
আমরা সবাই একই মন্ত্রের সৈনিক--
"মানুষ গড়ার কারিগর।"
আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো--
যতদিন একটি শিশুও 
প্রথমবার স্কুলের গেট দিয়ে  ঢুকবে।
Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

commentaires 0

Aucun commentaire trouvé

Articles Liés

কচুয়ায় "প্রকৃতির পাঠশালা"র শুভ উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন Nouvelles du district কচুয়ায় "প্রকৃতির পাঠশালা"র শুভ উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন 9 Views বাজিতপুরে বিএনপি-জামায়াত-এনসিপিসহ সর্বদলীয় ঐক্যের আলোচনা সভা অনুষ্ঠিত Nouvelles du district বাজিতপুরে বিএনপি-জামায়াত-এনসিপিসহ সর্বদলীয় ঐক্যের আলোচনা সভা অনুষ্ঠিত 49 Views খুলনার কয়রায় যুবদল নেতাসহ আটক দুই: জলদস্যুদের রসদ ও অস্ত্র সরবরাহের অভিযোগ Nouvelles du district খুলনার কয়রায় যুবদল নেতাসহ আটক দুই: জলদস্যুদের রসদ ও অস্ত্র সরবরাহের অভিযোগ 35 Views বারইয়ারহাটে যাত্রা শুরু করল দুবাই আবায়া মল, উদ্বোধনে এক সপ্তাহ ১০ শতাংশ ছাড় Nouvelles du district বারইয়ারহাটে যাত্রা শুরু করল দুবাই আবায়া মল, উদ্বোধনে এক সপ্তাহ ১০ শতাংশ ছাড় 16 Views সীতাকুণ্ডে বিপিডিবি বিদ্যুৎ সেবায় নতুন প্রযুক্তি, এক ক্লিকেই মিলবে সব তথ্য Nouvelles du district সীতাকুণ্ডে বিপিডিবি বিদ্যুৎ সেবায় নতুন প্রযুক্তি, এক ক্লিকেই মিলবে সব তথ্য 30 Views Dhaka–Sylhet Six-Lane Expressway to Be Built at a Cost of Tk 20,941 Crore; Journey Expected to Take Just Three Hours Nouvelles du district Dhaka–Sylhet Six-Lane Expressway to Be Built at a Cost of Tk 20,941 Crore; Journey Expected to Take Just Three Hours 40 Views চাঁদপুরে গরুর খাবারে বিষ প্রয়োগের অভিযোগ: সম্পত্তি বিরোধের জেরে ৫টির মৃত্যু, তদন্ত শুরু Nouvelles du district চাঁদপুরে গরুর খাবারে বিষ প্রয়োগের অভিযোগ: সম্পত্তি বিরোধের জেরে ৫টির মৃত্যু, তদন্ত শুরু 33 Views