খানপুরে আল মদিনা কিন্ডার গার্টেনের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান

****
Eidok-এ শেয়ার
খানপুরে আল মদিনা কিন্ডার গার্টেনের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান
ছবি: সংগৃহীত

বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী কালীবাড়ি বাজারে অবস্থিত আল মদিনা আদর্শ কিন্ডার গার্টেনের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন আরা রোজি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশ পত্রিকার বাগেরহাট জেলা প্রতিনিধি শেখ মিরানুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রোজী কবির, বিএনপি নেতা জাবের হোসেন, সমাজসেবক শংকর মজুমদার ও শাহিনা বেগম।

এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিদ্যালয়ের শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে অতিথিরা শুভকামনা জানিয়ে বক্তব্য দেন। তাঁরা বলেন, শিক্ষাজীবনের প্রাথমিক স্তর একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ গঠনের গুরুত্বপূর্ণ ভিত্তি। এ সময় অর্জিত জ্ঞান, নৈতিক শিক্ষা ও শৃঙ্খলাবোধ পরবর্তী জীবনে এগিয়ে যেতে সহায়তা করে। ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের সৎ, আদর্শ ও মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তাঁরা।

বক্তারা আরও বলেন, এলাকার শিশুদের মানসম্মত শিক্ষা প্রদানে আল মদিনা আদর্শ কিন্ডার গার্টেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য আরও সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা মনোজ্ঞ নৃত্য ও কবিতা আবৃত্তি পরিবেশন করে। শিশুদের প্রাণবন্ত পরিবেশনায় অনুষ্ঠানটি আনন্দঘন ও উৎসবমুখর হয়ে ওঠে।

পরিশেষে বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য কামনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

বাগেরহাটে অ্যাক্টিভিস্টাদের কার্যক্রম ও অর্জন উদযাপন জেলার খবর বাগেরহাটে অ্যাক্টিভিস্টাদের কার্যক্রম ও অর্জন উদযাপন 6 ভিউ ৩১ বছরেও পাকা হয়নি হেড়মা–দেবরাজ বাজার সড়ক, বৃষ্টিতে হাঁটুকাদা, দুর্ভোগে ৩০ হাজার মানুষ জেলার খবর ৩১ বছরেও পাকা হয়নি হেড়মা–দেবরাজ বাজার সড়ক, বৃষ্টিতে হাঁটুকাদা, দুর্ভোগে ৩০ হাজার মানুষ 9 ভিউ খুলনায় নিরাপত্তা জোরদার: ২৪ ঘণ্টায় ৩১ জন গ্রেফতার ও সাত শতাধিক যানবাহন তল্লাশি জেলার খবর খুলনায় নিরাপত্তা জোরদার: ২৪ ঘণ্টায় ৩১ জন গ্রেফতার ও সাত শতাধিক যানবাহন তল্লাশি 28 ভিউ সড়ক ব্যবস্থাপনায় পেশাদারিত্বের স্বীকৃতি: চাঁদপুরে শ্রেষ্ঠ ট্রাফিক পুলিশ সদস্যদের পুরস্কৃত করলেন এসপি জেলার খবর সড়ক ব্যবস্থাপনায় পেশাদারিত্বের স্বীকৃতি: চাঁদপুরে শ্রেষ্ঠ ট্রাফিক পুলিশ সদস্যদের পুরস্কৃত করলেন এসপি 40 ভিউ রামপালে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন জেলার খবর রামপালে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন 13 ভিউ বাগেরহাটের সুগন্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা জেলার খবর বাগেরহাটের সুগন্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা 29 ভিউ দল থেকে পদত্যাগের ঘোষণার পরেই চেক ডিজঅনার মামলায় গ্রেপ্তার বিএনপি নেতা বোরহান মাহমুদ জেলার খবর দল থেকে পদত্যাগের ঘোষণার পরেই চেক ডিজঅনার মামলায় গ্রেপ্তার বিএনপি নেতা বোরহান মাহমুদ 32 ভিউ