খানপুরে আল মদিনা কিন্ডার গার্টেনের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান

****
Share on Eidok
খানপুরে আল মদিনা কিন্ডার গার্টেনের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান
Photo: collected

বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী কালীবাড়ি বাজারে অবস্থিত আল মদিনা আদর্শ কিন্ডার গার্টেনের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন আরা রোজি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশ পত্রিকার বাগেরহাট জেলা প্রতিনিধি শেখ মিরানুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রোজী কবির, বিএনপি নেতা জাবের হোসেন, সমাজসেবক শংকর মজুমদার ও শাহিনা বেগম।

এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিদ্যালয়ের শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে অতিথিরা শুভকামনা জানিয়ে বক্তব্য দেন। তাঁরা বলেন, শিক্ষাজীবনের প্রাথমিক স্তর একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ গঠনের গুরুত্বপূর্ণ ভিত্তি। এ সময় অর্জিত জ্ঞান, নৈতিক শিক্ষা ও শৃঙ্খলাবোধ পরবর্তী জীবনে এগিয়ে যেতে সহায়তা করে। ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের সৎ, আদর্শ ও মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তাঁরা।

বক্তারা আরও বলেন, এলাকার শিশুদের মানসম্মত শিক্ষা প্রদানে আল মদিনা আদর্শ কিন্ডার গার্টেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য আরও সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা মনোজ্ঞ নৃত্য ও কবিতা আবৃত্তি পরিবেশন করে। শিশুদের প্রাণবন্ত পরিবেশনায় অনুষ্ঠানটি আনন্দঘন ও উৎসবমুখর হয়ে ওঠে।

পরিশেষে বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য কামনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Comments 0

No comments found

Related News Articles

ফরিদপুরে দৈনিক দিনপত্রের প্রতিনিধি সম্মেলন, সংবাদ পরিবেশনের মানোন্নয়নে মতবিনিময় District News ফরিদপুরে দৈনিক দিনপত্রের প্রতিনিধি সম্মেলন, সংবাদ পরিবেশনের মানোন্নয়নে মতবিনিময় 61 Views ঠাকুরগাঁওয়ে ১০০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার: মাদক বিস্তারের নতুন আতঙ্ক District News ঠাকুরগাঁওয়ে ১০০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার: মাদক বিস্তারের নতুন আতঙ্ক 68 Views ঝালকাঠি কলেজ খেয়াঘাট এলাকায় ২৮ শতাংশ সরকারি জমি অবৈধ দখলমুক্ত District News ঝালকাঠি কলেজ খেয়াঘাট এলাকায় ২৮ শতাংশ সরকারি জমি অবৈধ দখলমুক্ত 33 Views সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে ট্রেইলারের চাপায় কর্মচারীর মৃত্যু District News সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে ট্রেইলারের চাপায় কর্মচারীর মৃত্যু 47 Views সীতাকুণ্ডে চকলেটের প্রলোভনে ৮ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত আটক District News সীতাকুণ্ডে চকলেটের প্রলোভনে ৮ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত আটক 46 Views সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন District News সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 82 Views ঈশ্বরগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা District News ঈশ্বরগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা 25 Views