শনিবার (৩ অক্টোবর) রাত ১০টার দিকে বগুড়া সদর উপজেলার বারোপুর সোনারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ডিএনসি জানায়, হিলি সীমান্ত এলাকা থেকে মাদকের চালান বগুড়ায় আসছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে নামুজা-বারোপুর সড়কে একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালানো হয়। এ সময় যাত্রী অনিতা রানীর সঙ্গে থাকা কালো স্কুলব্যাগ থেকে ১৮ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়।
ডিএনসির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অনিতা রানী বিক্রির উদ্দেশ্যে হিলি থেকে মাদকের চালানটি বগুড়ায় নিয়ে আসার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
ডিএনসি বগুড়ার উপপরিচালক জিললুর রহমান জানান, চালানটির সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে তাদেরও আইনের আওতায় আনা হবে।
📊
সংবাদ পরিসংখ্যান চার্ট