পারিবারিক কলহে সিরাজগঞ্জে চাচাতো ভাইদের পিটুনিতে যুবকের মৃত্যু.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

পারিবারিক কলহে সিরাজগঞ্জে চাচাতো ভাইদের পিটুনিতে যুবকের মৃত্যু..

Rakibul Islam avatar   
Rakibul Islam
পারিবারিক কলহে সিরাজগঞ্জে চাচাতো ভাইদের পিটুনিতে যুবকের মৃত্যু..
পারিবারিক কলহে সিরাজগঞ্জে চাচাতো ভাইদের পিটুনিতে যুবকের মৃত্যু..
ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জ সদর উপজেলায় জমিজমা নিয়ে পারিবারিক কলহের জেরে চাচা ও চাচাতো ভাইদের মারধরে আমিনুল ইসলাম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।..

সিরাজগঞ্জ সদর উপজেলায় জমিজমা নিয়ে পারিবারিক কলহের জেরে চাচা ও চাচাতো ভাইদের মারধরে আমিনুল ইসলাম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলার মেছড়া ইউনিয়নের রূপসা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আমিনুল ইসলাম ওই এলাকার মৃত সোহরাব আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আমিনুল ইসলামের পরিবারের সঙ্গে তাঁর চাচা আবুল কালাম ও চাচাতো ভাইদের জমি নিয়ে বিরোধ চলছিল। পূর্ব শত্রুতার জেরে এর আগে আমিনুল তাঁর চাচা আবুল কালামকে মারধর করেন। বিষয়টি স্থানীয়ভাবে সালিসের মাধ্যমে মীমাংসার চেষ্টা করা হলেও তা সমাধান হয়নি।

এরই জেরে শনিবার দুপুরে উভয়পক্ষের মধ্যে আবারও বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে চাচা আবুল কালাম ও তাঁর ছেলেরা ক্ষিপ্ত হয়ে আমিনুলকে বেধড়ক মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নৌকায় করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান জানান, প্রাথমিক তদন্তে দীর্ঘদিনের পারিবারিক শত্রুতার জেরে এ হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। নিহতের মরদেহ বর্তমানে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে রয়েছে এবং ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি; লিখিত অভিযোগ ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator