মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে পুরোনো ডাকাতি মামলার দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই রাতে মাদক মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকেও গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (৪ অক্টোবর) রাতে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর ইকতার মিয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে হরষপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে ডাকাতি মামলার দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার হরষপুর (পূর্বপাড়া) গ্রামের আবুল কাশেমের ছেলে শফিউদ্দিন মুকুল ওরফে মকবুল (২৪) এবং একই গ্রামের এমদাদুল হকের ছেলে আরিয়ান আহমেদ রিফাত (২২)। পুলিশ জানায়, গ্রেপ্তার দুজন মাধবপুর উপজেলার রসুলপুর গ্রামে সংঘটিত একটি পুরোনো ডাকাতি মামলার আসামি। তাদের বিরুদ্ধে ওই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল বলে জানা গেছে।
অপরদিকে, একই রাতে মাদক মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি আব্দুল কুদ্দুছকেও তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি মাধবপুর উপজেলার বৈষ্ণবপুর গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে। মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. সোহেল রানা সত্যতা নিশ্চিত করে জানান , ধৃত আসামিদের আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।
মাধবপুরে সাজাপ্রাপ্ত ডাকাতি-মাদক মামলার ৩ পলাতক আসামি গ্রেপ্তার.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
মাধবপুরে সাজাপ্রাপ্ত ডাকাতি-মাদক মামলার ৩ পলাতক আসামি গ্রেপ্তার..
ছবি: সংগৃহীত
কোন মন্তব্য পাওয়া যায়নি