বৃহস্পতিবার সকাল ৯টার দিকে মেজর জেনারেল (অব.) মো. সোয়েবের নেতৃত্বে ডিইপিজেডের কমার্শিয়াল ভবনের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু হয়। অভিযানে ডিইপিজেড কর্তৃপক্ষ, আনসার ও বেপজা সিকিউরিটি গার্ডের সদস্যরা দায়িত্ব পালন করেন।
অভিযান চলাকালে দুপুর ১টার দিকে উচ্ছেদকারী দলের সঙ্গে হকারদের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে হকাররা লাঠিসোটা ও ইটপাটকেল নিক্ষেপ করলে একটি ইটের আঘাতে আনসার সদস্য হাবিবুর রহমানের মাথা ফেটে যায়।
পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে বেপজা মেডিকেল হাসপাতালে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসকের বরাত দিয়ে জানানো হয়েছে, তিনি বর্তমানে আশঙ্কামুক্ত ও চিকিৎসাধীন রয়েছেন।
ডিইপিজেড কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, অভিযানে দুই পিসিসহ মোট ৪৯ জন আনসার সদস্য দায়িত্ব পালন করেন। উত্তেজনাকর পরিস্থিতিতেও তারা সংযম ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেন।
দুপুর সোয়া ১টার দিকে উচ্ছেদ অভিযান শেষ হয়। ঘটনার পর ডিইপিজেডের পুরাতন জোন এলাকায় অতিরিক্ত নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
সরকারি জায়গা অবৈধ দখলমুক্ত রাখতে ডিইপিজেড কর্তৃপক্ষের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
সূত্র: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী
স্বাক্ষরিত: মোঃ নাজমুস সাকিব, সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা
אפליקציית "Eye News BD"
הערות 0