ডিইপিজেডে উচ্ছেদ অভিযানে হকারদের হামলা, আনসার সদস্য আহত | আই নিউজ বিডি

ডিইপিজেডে উচ্ছেদ অভিযানে হকারদের হামলা, আনসার সদস্য আহত

ঢাকা, ১৭ সেপ্টেম্বর ২০২৬: ঢাকার আশুলিয়ায় ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেড) পুরাতন জোন এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলাকালে হকারদের ছোড়া ইটপাটকেলের আঘাতে মো. হাবিবুর রহমান নামে এক আনসার স..
Eidok-এ শেয়ার
ডিইপিজেডে উচ্ছেদ অভিযানে হকারদের হামলা, আনসার সদস্য আহত
ছবি: সংগৃহীত

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে মেজর জেনারেল (অব.) মো. সোয়েবের নেতৃত্বে ডিইপিজেডের কমার্শিয়াল ভবনের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু হয়। অভিযানে ডিইপিজেড কর্তৃপক্ষ, আনসার ও বেপজা সিকিউরিটি গার্ডের সদস্যরা দায়িত্ব পালন করেন।

অভিযান চলাকালে দুপুর ১টার দিকে উচ্ছেদকারী দলের সঙ্গে হকারদের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে হকাররা লাঠিসোটা ও ইটপাটকেল নিক্ষেপ করলে একটি ইটের আঘাতে আনসার সদস্য হাবিবুর রহমানের মাথা ফেটে যায়।

পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে বেপজা মেডিকেল হাসপাতালে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসকের বরাত দিয়ে জানানো হয়েছে, তিনি বর্তমানে আশঙ্কামুক্ত ও চিকিৎসাধীন রয়েছেন।

ডিইপিজেড কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, অভিযানে দুই পিসিসহ মোট ৪৯ জন আনসার সদস্য দায়িত্ব পালন করেন। উত্তেজনাকর পরিস্থিতিতেও তারা সংযম ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেন।

দুপুর সোয়া ১টার দিকে উচ্ছেদ অভিযান শেষ হয়। ঘটনার পর ডিইপিজেডের পুরাতন জোন এলাকায় অতিরিক্ত নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সরকারি জায়গা অবৈধ দখলমুক্ত রাখতে ডিইপিজেড কর্তৃপক্ষের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

সূত্র: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী
স্বাক্ষরিত: মোঃ নাজমুস সাকিব, সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ آخر নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 69 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল آخر সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 104 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় آخر সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 113 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন آخر শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 84 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন آخر গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 112 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন آخر ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 122 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন آخر সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 109 Views