পবিত্র ১২ রবিউল আউয়াল ও ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বান্দরবানে বর্ণাঢ্য জশনে জুলুস র্যালি অনুষ্ঠিত হয়েছে। এতে হাজারো আশেকে রাসূল অংশগ্রহণ করেন।
বুধবার (২৬ আগস্ট) সকালে গাউছিয়া কমিটি বাংলাদেশ, বান্দরবান পার্বত্য জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ জশনে জুলুসে বিভিন্ন বয়সী ধর্মপ্রাণ মুসল্লি, আলেম-ওলামা, মাদরাসার শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
র্যালিতে অংশগ্রহণকারীদের হাতে ছিল বিভিন্ন ইসলামি বাণীসম্বলিত প্ল্যাকার্ড ও সবুজ পতাকা। শিশু-কিশোরদের একটি দলও বিশেষ সাজে র্যালিতে অংশ নেয়। এ সময় তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করে বিভিন্ন স্লোগান দেন এবং নাতে রাসুল পরিবেশন করেন।
বর্ণাঢ্য এ জশনে জুলুসে ‘পবিত্র জন্মে জুলুসে প্রেম—এ মিলাদুন্নবী’সহ বিভিন্ন বার্তা সম্বলিত ব্যানার প্রদর্শন করা হয়। পুরো আয়োজনকে ঘিরে অংশগ্রহণকারীদের মধ্যে উৎসবমুখর ও ধর্মীয় আবহ সৃষ্টি হয়।
আয়োজকরা জানান, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও আগমনকে স্মরণ করে তাঁর প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও সুন্নাহর শিক্ষা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই প্রতিবছর এ ধরনের কর্মসূচির আয়োজন করা হয়।
জশনে জুলুস শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় বলে আয়োজক সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, ১২ রবিউল আউয়াল উপলক্ষে বাংলাদেশে বিভিন্ন সংগঠনের উদ্যোগে জশনে জুলুস ও ঈদে মিলাদুন্নবী (সা.)-এর কর্মসূচি পালনের প্রচলন রয়েছে।
বান্দরবানে জশনে জুলুসের র্যালিতে হাজারো আশেকে রাসূলের সমাগম.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
বান্দরবানে জশনে জুলুসের র্যালিতে হাজারো আশেকে রাসূলের সমাগম..
ছবি: সংগৃহীত
এস এম তারেকুর রহমান
বান্দরবান প্রতিনিধি..
نظری یافت نشد