শিক্ষক নিয়োগ ও পুলিশ ভেরিফিকেশনে অনিয়মের অভিযোগে, ইবি শিবিরের বিক্ষোভ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

শিক্ষক নিয়োগ ও পুলিশ ভেরিফিকেশনে অনিয়মের অভিযোগে, ইবি শিবিরের বিক্ষোভ..

A R Khalid avatar   
A R Khalid
শিক্ষক নিয়োগ ও পুলিশ ভেরিফিকেশনে অনিয়মের অভিযোগে, ইবি শিবিরের বিক্ষোভ..
শিক্ষক নিয়োগ ও পুলিশ ভেরিফিকেশনে অনিয়মের অভিযোগে, ইবি শিবিরের বিক্ষোভ..
ছবি: সংগৃহীত
****

ইবি প্রতিনিধি:

সহকারী শিক্ষক নিয়োগে অনিয়ম, দলীয়করণ এবং পুলিশ ভেরিফিকেশনের নামে যোগ্য প্রার্থীদের বাতিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিলের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা।

রবিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় এলাকায় এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে প্রধান ফটকে সমবেত হয়।

এসময় তারা 'প্ল্যান প্ল্যান কোন প্ল্যান,
নিয়োগ বাণিজ্যের মাস্টার প্ল্যান', '​নিয়োগ নিয়ে বাণিজ্য, মানি না, মানব না', '​কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড– মেধার জন্য কোন কার্ড?,' '​ভেরিফিকেশনের নামে অবিচার, মানি না, মানব না', '২৪-এর অঙ্গীকার, চাকরি পাবে মেধা যার', '​জুলাইয়ের অঙ্গীকার, চাকরি পাবে মেধা যার', 'সিন্ডিকেটের কালো হাত, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও', ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়। 

এ সময় শাখা ছাত্র শিবিরের সেক্রেটারি রাশেদল ইসলাম রাফি, অফিস সম্পাদক আব্দুস সামাদ, এইচআরডি সম্পাদক আবু সালেহ রায়হান, অর্থ-সম্পাদক মাহমুদুল হাসান সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মিছিলে আসা নেতাকর্মীরা বলেন, 'সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম ও দলীয়করণের আশ্রয় নেওয়া হয়েছে। এছাড়া পুলিশ ভেরিফিকেশনের নামে অনেক যোগ্য প্রার্থীকে বাতিল করা হয়েছে বলেও দাবি করেছে তারা। এসব অভিযোগের প্রতিবাদে এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে বলে জানান তারা।

এসময় শিবির সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি বলেন, 'মেধাবী শিক্ষার্থীদের নিয়োগে পুলিশ ভেরিফিকেশনের নামে হয়রানি না করে তাদের নিয়োগ দিতে হবে। একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, চাঁদাবাজি ও টেন্ডারবাজি বন্ধ এবং ‘২৪-এর গণঅভ্যুত্থানের স্পিরিট’ বাস্তবায়নের আহ্বান করছি। জুলাই সনদ বাস্তবায়ন করে মেধাবী শিক্ষার্থীদের নিয়োগ প্রক্রিয়া আরও বেগবান করতে হবে।'

তিনি আরও বলেন, 'আমরা সরকারের বিরোধী নই বরং তাদের শুভাকাঙ্ক্ষী। একই সঙ্গে ’২৪-এর গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে সরকারের গৃহীত যেকোনো ইতিবাচক কর্মসূচি ও উদ্যোগে একাত্মতা পোষণ করে পাশে থাকারও দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করছি।'

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator