কুতুবদিয়ায় শ্বশুরের কুলখানিতে যাওয়ার পথে টমটম ও যাত্রীবাহী টেম্পোর… | আই নিউজ বিডি

কুতুবদিয়ায় শ্বশুরের কুলখানিতে যাওয়ার পথে টমটম ও যাত্রীবাহী টেম্পোর মুখোমুখি সংঘর্ষে জামাতা নিহত

সোমবার (২৪ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের সিকদারপাড়া আজম রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
‎..
I-share sa Eidok
কুতুবদিয়ায় শ্বশুরের কুলখানিতে যাওয়ার পথে টমটম ও যাত্রীবাহী টেম্পোর মুখোমুখি সংঘর্ষে জামাতা নিহত
Larawan: kuha mula sa arkibo

কক্সবাজারের কুতুবদিয়ায় শ্বশুরের কুলখানিতে যাওয়ার পথে টমটম ও যাত্রীবাহী টেম্পোর মুখোমুখি সংঘর্ষে নুরুল ইমতিয়াজ (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
‎
‎সোমবার (২৪ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের সিকদারপাড়া আজম রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
‎
‎নিহত ইমতিয়াজ উত্তর ধুরুং ইউনিয়নের ৯নং ওয়ার্ড তেলিয়াকাটা এলাকার বাসিন্দা মৃত মনিরুজ্জামানের ছেলে। সে পেশায় রাজমিস্ত্রি। পরিবারের সদস্যরা জানান, তিনি নিজ বাড়ি থেকে টমটমযোগে মাংসসহ বিভিন্ন সামগ্রী নিয়ে মনু সিকদারপাড়ায় শ্বশুর রহমত উল্লার কুলখানিতে যাচ্ছিলেন।
‎
‎পথে আজম রোড এলাকায় পৌঁছালে আকবর বলীপাড়া ঘাট থেকে আসা একটি যাত্রীবাহী টেম্পোর সঙ্গে তার টমটমের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইমতিয়াজ গুরুতর আহত হন।
‎
‎স্থানীয়রা তাকে উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠান। পরে তাকে নিয়ে চ্যানেল পার হয়ে মগনামা ঘাটে পৌঁছানোর পর তার মৃত্যু হয়।
‎
‎কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল হক বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার পর রেফার করা হয়েছিল। পরে পথে তার মৃত্যুর খবর পাওয়া গেছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Mga komento 0

Walang nakitang komento

Mga Kaugnay na Artikulo

সাংবাদিকতার সংকট ও নিরাপত্তা ঝুঁকি: পেশাগত দায়িত্ব পালনে কেন বারবার লক্ষ্যবস্তু হচ্ছেন সংবাদকর্মীরা Batas-Hukuman সাংবাদিকতার সংকট ও নিরাপত্তা ঝুঁকি: পেশাগত দায়িত্ব পালনে কেন বারবার লক্ষ্যবস্তু হচ্ছেন সংবাদকর্মীরা 31 Views শাপলা চত্বর হত্যা মামলা: হাতকড়া পরিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হলো জিয়াউল আহসানকে Batas-Hukuman শাপলা চত্বর হত্যা মামলা: হাতকড়া পরিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হলো জিয়াউল আহসানকে 28 Views তালার সন্তান প্রত্যুষ কুমার মজুমদার পেলেন গোপালগঞ্জের পুলিশ সুপারের দায়িত্ব Batas-Hukuman তালার সন্তান প্রত্যুষ কুমার মজুমদার পেলেন গোপালগঞ্জের পুলিশ সুপারের দায়িত্ব 39 Views তালায় বাল্যবিয়ের আয়োজন, বর-কনের পিতার ১৫ দিন করে কারাদণ্ড Batas-Hukuman তালায় বাল্যবিয়ের আয়োজন, বর-কনের পিতার ১৫ দিন করে কারাদণ্ড 63 Views নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সিরাজগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ Batas-Hukuman নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সিরাজগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ 51 Views আওয়ামী লীগ পুনর্বাসনের ষড়যন্ত্র: চার দিনের রিমান্ডে পুলিশ সুপার জাহাঙ্গীর আলম Batas-Hukuman আওয়ামী লীগ পুনর্বাসনের ষড়যন্ত্র: চার দিনের রিমান্ডে পুলিশ সুপার জাহাঙ্গীর আলম 71 Views খাস জমি দখলমুক্ত: কাঠালিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করল প্রশাসন Batas-Hukuman খাস জমি দখলমুক্ত: কাঠালিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করল প্রশাসন 68 Views