কক্সবাজারের কুতুবদিয়ায় শ্বশুরের কুলখানিতে যাওয়ার পথে টমটম ও যাত্রীবাহী টেম্পোর মুখোমুখি সংঘর্ষে নুরুল ইমতিয়াজ (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের সিকদারপাড়া আজম রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমতিয়াজ উত্তর ধুরুং ইউনিয়নের ৯নং ওয়ার্ড তেলিয়াকাটা এলাকার বাসিন্দা মৃত মনিরুজ্জামানের ছেলে। সে পেশায় রাজমিস্ত্রি। পরিবারের সদস্যরা জানান, তিনি নিজ বাড়ি থেকে টমটমযোগে মাংসসহ বিভিন্ন সামগ্রী নিয়ে মনু সিকদারপাড়ায় শ্বশুর রহমত উল্লার কুলখানিতে যাচ্ছিলেন।
পথে আজম রোড এলাকায় পৌঁছালে আকবর বলীপাড়া ঘাট থেকে আসা একটি যাত্রীবাহী টেম্পোর সঙ্গে তার টমটমের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইমতিয়াজ গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠান। পরে তাকে নিয়ে চ্যানেল পার হয়ে মগনামা ঘাটে পৌঁছানোর পর তার মৃত্যু হয়।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল হক বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার পর রেফার করা হয়েছিল। পরে পথে তার মৃত্যুর খবর পাওয়া গেছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কুতুবদিয়ায় শ্বশুরের কুলখানিতে যাওয়ার পথে টমটম ও যাত্রীবাহী টেম্পোর মুখোমুখি সংঘর্ষে জামাতা নিহত.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
কুতুবদিয়ায় শ্বশুরের কুলখানিতে যাওয়ার পথে টমটম ও যাত্রীবাহী টেম্পোর মুখোমুখি সংঘর্ষে জামাতা নিহত..
ছবি: সংগৃহীত
সোমবার (২৪ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের সিকদারপাড়া আজম রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
..
Không có bình luận nào được tìm thấy