শুক্রবার (২১ আগস্ট) সকালে শহরের সদর রোডের বাংলা স্কুল মোড়ে দলীয় কার্যালয়ের সামনে ব্যানারটি দেখা যায়। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
জানা গেছে, ভোলা জেলা আওয়ামী লীগের সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওমর শরীফের পক্ষ থেকে ব্যানারটি স্থাপন করা হয়েছে। তবে কারা এবং কখন ব্যানারটি সেখানে টানিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ব্যানারে লেখা রয়েছে, “যত বারই হত্যা করো, জন্মাবো আবার। দারুণ সূর্য হবো, লিখবো নতুন ইতিহাস।” এরপর লেখা হয়েছে, “২০০৪ সালের ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় নিহত সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা।”
২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলার ঘটনা ঘটে। ওই হামলায় আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক আইভি রহমানসহ ২৪ জন নিহত হন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে প্রতিবছর বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি স্মরণ করা হতো।
তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ
'আই নিউজ বিডি' অ্যাপ
commentaires 0