ভোলায় ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে ক্ষতিগ্রস্ত আ.লীগ… | আই নিউজ বিডি

ভোলা

ভোলায় ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে ক্ষতিগ্রস্ত আ.লীগ কার্যালয়ের সামনে শোকের ব্যানার

২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে ভোলা জেলা আওয়ামী লীগের অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত কার্যালয়ের সামনে একটি বিশাল শোকের ব্যানার টানানো হয়েছে।২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে ভোলা জেলা আওয়ামী লীগ..
Eidok-এ শেয়ার
ভোলায় ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে ক্ষতিগ্রস্ত আ.লীগ কার্যালয়ের সামনে শোকের ব্যানার
ছবি: সংগৃহীত

শুক্রবার (২১ আগস্ট) সকালে শহরের সদর রোডের বাংলা স্কুল মোড়ে দলীয় কার্যালয়ের সামনে ব্যানারটি দেখা যায়। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

জানা গেছে, ভোলা জেলা আওয়ামী লীগের সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওমর শরীফের পক্ষ থেকে ব্যানারটি স্থাপন করা হয়েছে। তবে কারা এবং কখন ব্যানারটি সেখানে টানিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ব্যানারে লেখা রয়েছে, “যত বারই হত্যা করো, জন্মাবো আবার। দারুণ সূর্য হবো, লিখবো নতুন ইতিহাস।” এরপর লেখা হয়েছে, “২০০৪ সালের ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় নিহত সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা।”

২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলার ঘটনা ঘটে। ওই হামলায় আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক আইভি রহমানসহ ২৪ জন নিহত হন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে প্রতিবছর বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি স্মরণ করা হতো।

তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ 

Komentar 0

Tidak ada komentar yang ditemukan

Artikel Terkait

জেলায় জেলায় গুম ও জুলাই হত্যাকাণ্ডের তদন্তে নামছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল Lainnya জেলায় জেলায় গুম ও জুলাই হত্যাকাণ্ডের তদন্তে নামছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 Views গোপন আস্তানায় ও ভার্চুয়াল প্ল্যাটফর্মে আওয়ামী লীগের পুনর্গঠন প্রচেষ্টা: রাজপথে বাড়ছে অস্থিরতা Lainnya গোপন আস্তানায় ও ভার্চুয়াল প্ল্যাটফর্মে আওয়ামী লীগের পুনর্গঠন প্রচেষ্টা: রাজপথে বাড়ছে অস্থিরতা 35 Views অনিশ্চয়তার মুখে বাংলাদেশের পোশাক শিল্প: ২১০ কারখানা বন্ধের আশঙ্কায় শ্রমিক অসন্তোষ Lainnya অনিশ্চয়তার মুখে বাংলাদেশের পোশাক শিল্প: ২১০ কারখানা বন্ধের আশঙ্কায় শ্রমিক অসন্তোষ 57 Views ভালুকা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদে এস এম আদিল আহাম্মেদের প্রত্যাশা Lainnya ভালুকা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদে এস এম আদিল আহাম্মেদের প্রত্যাশা 194 Views বোয়ালমারীতে রুকইয়াহ ও তদবীর প্রশিক্ষণার্থীদের মিলনমেলা Lainnya বোয়ালমারীতে রুকইয়াহ ও তদবীর প্রশিক্ষণার্থীদের মিলনমেলা 74 Views ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ পোশাক শ্রমিকদের, যান চলাচল বন্ধ Lainnya ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ পোশাক শ্রমিকদের, যান চলাচল বন্ধ 48 Views ডায়াবেটিস মোকাবিলায় সমন্বিত স্বাস্থ্যসেবা ও জনসচেতনতার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ Lainnya ডায়াবেটিস মোকাবিলায় সমন্বিত স্বাস্থ্যসেবা ও জনসচেতনতার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ 131 Views