ভোলায় ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে ক্ষতিগ্রস্ত আ.লীগ… | আই নিউজ বিডি

ভোলা

ভোলায় ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে ক্ষতিগ্রস্ত আ.লীগ কার্যালয়ের সামনে শোকের ব্যানার

২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে ভোলা জেলা আওয়ামী লীগের অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত কার্যালয়ের সামনে একটি বিশাল শোকের ব্যানার টানানো হয়েছে।২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে ভোলা জেলা আওয়ামী লীগ..
Eidok-এ শেয়ার
ভোলায় ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে ক্ষতিগ্রস্ত আ.লীগ কার্যালয়ের সামনে শোকের ব্যানার
ছবি: সংগৃহীত

শুক্রবার (২১ আগস্ট) সকালে শহরের সদর রোডের বাংলা স্কুল মোড়ে দলীয় কার্যালয়ের সামনে ব্যানারটি দেখা যায়। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

জানা গেছে, ভোলা জেলা আওয়ামী লীগের সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওমর শরীফের পক্ষ থেকে ব্যানারটি স্থাপন করা হয়েছে। তবে কারা এবং কখন ব্যানারটি সেখানে টানিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ব্যানারে লেখা রয়েছে, “যত বারই হত্যা করো, জন্মাবো আবার। দারুণ সূর্য হবো, লিখবো নতুন ইতিহাস।” এরপর লেখা হয়েছে, “২০০৪ সালের ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় নিহত সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা।”

২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলার ঘটনা ঘটে। ওই হামলায় আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক আইভি রহমানসহ ২৪ জন নিহত হন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে প্রতিবছর বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি স্মরণ করা হতো।

তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ 

Mga komento 0

Walang nakitang komento

Mga Kaugnay na Artikulo

ডিসেম্বর ঘিরে নাশকতার ঝুঁকি নেই, মাঠপর্যায়ে কঠোর নজরদারিতে এসআরবি Iba pa ডিসেম্বর ঘিরে নাশকতার ঝুঁকি নেই, মাঠপর্যায়ে কঠোর নজরদারিতে এসআরবি 61 Views এসপি জাহাঙ্গীরের মুঠোফোনে মিলল ‘ডিসেম্বরে জান বাজি রেখে মাঠে নামার’ বার্তা: ডিআইজি Iba pa এসপি জাহাঙ্গীরের মুঠোফোনে মিলল ‘ডিসেম্বরে জান বাজি রেখে মাঠে নামার’ বার্তা: ডিআইজি 81 Views ঢাকার নবাবগঞ্জে বন্ধুদের মিলন উৎসব Iba pa ঢাকার নবাবগঞ্জে বন্ধুদের মিলন উৎসব 86 Views ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে শনিবার (১৪ নভেম্বর) ব্র্যাক জয়পুরহাট সেলস সেন্টারে এই কর্মশালা অনুষ্ঠিত হয় Iba pa ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে শনিবার (১৪ নভেম্বর) ব্র্যাক জয়পুরহাট সেলস সেন্টারে এই কর্মশালা অনুষ্ঠিত হয় 69 Views লালমনিরহাটে বিরল রোগে আক্রান্ত সবিতা, বাঁচতে চান সহযোগিতায় Iba pa লালমনিরহাটে বিরল রোগে আক্রান্ত সবিতা, বাঁচতে চান সহযোগিতায় 57 Views হত্যার হুমকির মুখে এমপি ডা. মাহমুদা মিতু: জাতীয় সংসদে উত্তপ্ত বিতর্কের রেশ Iba pa হত্যার হুমকির মুখে এমপি ডা. মাহমুদা মিতু: জাতীয় সংসদে উত্তপ্ত বিতর্কের রেশ 81 Views হৃদ্‌রোগে আক্রান্ত স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন: এনজিওগ্রাম সম্পন্ন, পর্যবেক্ষণে রয়েছেন চিকিৎসাধীন Iba pa হৃদ্‌রোগে আক্রান্ত স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন: এনজিওগ্রাম সম্পন্ন, পর্যবেক্ষণে রয়েছেন চিকিৎসাধীন 50 Views