বিয়ানীবাজারে মাদকবিরোধী অভিযানে ইয়াবা, ভারতীয় মদ ও গাঁজাসহ ৫ আসামি… | আই নিউজ বিডি

বিয়ানীবাজারে মাদকবিরোধী অভিযানে ইয়াবা, ভারতীয় মদ ও গাঁজাসহ ৫ আসামি গ্রেপ্তার

****
Condividi su Eidok
বিয়ানীবাজারে মাদকবিরোধী অভিযানে ইয়াবা, ভারতীয় মদ ও গাঁজাসহ ৫ আসামি গ্রেপ্তার
Foto: archivio

বিয়ানীবাজার প্রতিনিধি : সিলেটের বিয়ানীবাজারে পৃথক মাদকবিরোধী ও পরোয়ানা তামিল অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট, ১ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদ ও ১৫০ গ্রাম গাঁজাসহ মোট পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ও বিজিবি।
সিলেট জেলার পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) এবং বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জের নিবিড় তদারকিতে এসব অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, বিয়ানীবাজার থানার এসআই মো. আখতারুজ্জামানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স উপজেলার ৫ নম্বর কুড়ারবাজার ইউনিয়নের খশির সড়কভাংগনী এলাকায় অভিযান চালিয়ে ফয়সল আহমদের বাড়ি থেকে সৌরভ আহমদ (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১ হাজার ৫০০ টাকা।
অপরদিকে এসআই মানিক চন্দ্র তালুকদারের নেতৃত্বে পুলিশ উপজেলার ৪ নম্বর শেওলা ইউনিয়নের চারাবই (টিলাবাড়ি) এলাকায় অভিযান চালিয়ে খালেদ আহমদের বসতঘর থেকে মো. খালেদ আহমদ (৪৯) নামে একজনকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৬ হাজার টাকা।
এছাড়া ৫২ বিজিবি ব্যাটালিয়নের বড়গ্রাম বিওপির অভিযানে মো. সোলেমান আহমদ (২৬) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৭৫ মিলিলিটারের ১ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদ উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৩ হাজার টাকা এবং মদের আনুমানিক মূল্য ১ হাজার ৫০০ টাকা।
পুলিশ ও বিজিবির পৃথক অভিযানে গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাদের পুলিশ স্কর্টের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়।
এদিকে বিয়ানীবাজার থানার পরোয়ানা তামিল অভিযানে জিআর পরোয়ানাভুক্ত আসামি মো. নজমুল হক (৪৪) এবং বিয়ানীবাজার থানার মামলা নং-১২ (৮) ২৬-এর এজাহারনামীয় আসামি রুহিন আহমদকেও গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান ও পরোয়ানা তামিল কার্যক্রমের অংশ হিসেবে সর্বমোট পাঁচজন আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

Commenti 0

Nessun commento trovato

articoli Correlati

ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ Crimine ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ 51 Views ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক দুই যুবককে ছয় মাসের কারাদণ্ড: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান Crimine ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক দুই যুবককে ছয় মাসের কারাদণ্ড: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান 53 Views চাঁদপুরের কচুয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ আটক মোস্তাক: জনমনে স্বস্তি ও শাস্তির দাবি Crimine চাঁদপুরের কচুয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ আটক মোস্তাক: জনমনে স্বস্তি ও শাস্তির দাবি 31 Views মাধবপুরে নি'ষি'দ্ধ মাছ বিক্রি দায়ে আড়ৎ মালিককে ১০ হাজার টাকা জরিমানা Crimine মাধবপুরে নি'ষি'দ্ধ মাছ বিক্রি দায়ে আড়ৎ মালিককে ১০ হাজার টাকা জরিমানা 69 Views কাঁঠালিয়ায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত জামাইকে হত্যাচেষ্টা: ডাকাতের দাবি অভিযুক্তের, যা বললেন স্থানীয়রা Crimine কাঁঠালিয়ায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত জামাইকে হত্যাচেষ্টা: ডাকাতের দাবি অভিযুক্তের, যা বললেন স্থানীয়রা 72 Views শেরপুরে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক মামলায় দুইজন গ্রেপ্তার Crimine শেরপুরে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক মামলায় দুইজন গ্রেপ্তার 60 Views মাধবপুরে বসতঘরে মিলল ৫০ বোতল এসকাফ সিরাপ, নারীসহ গ্রেপ্তার ২ Crimine মাধবপুরে বসতঘরে মিলল ৫০ বোতল এসকাফ সিরাপ, নারীসহ গ্রেপ্তার ২ 145 Views