বিয়ানীবাজারে মাদকবিরোধী অভিযানে ইয়াবা, ভারতীয় মদ ও গাঁজাসহ ৫ আসামি… | আই নিউজ বিডি

বিয়ানীবাজারে মাদকবিরোধী অভিযানে ইয়াবা, ভারতীয় মদ ও গাঁজাসহ ৫ আসামি গ্রেপ্তার

****
Eidok-এ শেয়ার
বিয়ানীবাজারে মাদকবিরোধী অভিযানে ইয়াবা, ভারতীয় মদ ও গাঁজাসহ ৫ আসামি গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

বিয়ানীবাজার প্রতিনিধি : সিলেটের বিয়ানীবাজারে পৃথক মাদকবিরোধী ও পরোয়ানা তামিল অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট, ১ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদ ও ১৫০ গ্রাম গাঁজাসহ মোট পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ও বিজিবি।
সিলেট জেলার পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) এবং বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জের নিবিড় তদারকিতে এসব অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, বিয়ানীবাজার থানার এসআই মো. আখতারুজ্জামানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স উপজেলার ৫ নম্বর কুড়ারবাজার ইউনিয়নের খশির সড়কভাংগনী এলাকায় অভিযান চালিয়ে ফয়সল আহমদের বাড়ি থেকে সৌরভ আহমদ (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১ হাজার ৫০০ টাকা।
অপরদিকে এসআই মানিক চন্দ্র তালুকদারের নেতৃত্বে পুলিশ উপজেলার ৪ নম্বর শেওলা ইউনিয়নের চারাবই (টিলাবাড়ি) এলাকায় অভিযান চালিয়ে খালেদ আহমদের বসতঘর থেকে মো. খালেদ আহমদ (৪৯) নামে একজনকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৬ হাজার টাকা।
এছাড়া ৫২ বিজিবি ব্যাটালিয়নের বড়গ্রাম বিওপির অভিযানে মো. সোলেমান আহমদ (২৬) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৭৫ মিলিলিটারের ১ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদ উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৩ হাজার টাকা এবং মদের আনুমানিক মূল্য ১ হাজার ৫০০ টাকা।
পুলিশ ও বিজিবির পৃথক অভিযানে গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাদের পুলিশ স্কর্টের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়।
এদিকে বিয়ানীবাজার থানার পরোয়ানা তামিল অভিযানে জিআর পরোয়ানাভুক্ত আসামি মো. নজমুল হক (৪৪) এবং বিয়ানীবাজার থানার মামলা নং-১২ (৮) ২৬-এর এজাহারনামীয় আসামি রুহিন আহমদকেও গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান ও পরোয়ানা তামিল কার্যক্রমের অংশ হিসেবে সর্বমোট পাঁচজন আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

সাংবাদিকরা সবচেয়ে নির্যাতিত: কেন এই পেশা এত ঝুঁকিপূর্ণ, প্রতিকার কোথায়? جريمة সাংবাদিকরা সবচেয়ে নির্যাতিত: কেন এই পেশা এত ঝুঁকিপূর্ণ, প্রতিকার কোথায়? 36 Views মাধবপুরে প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ جريمة মাধবপুরে প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ 41 Views গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম جريمة গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম 89 Views নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার جريمة নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 81 Views দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের جريمة দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 63 Views দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা جريمة দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 104 Views সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত جريمة সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 78 Views