বিয়ানীবাজার প্রতিনিধি : সিলেটের বিয়ানীবাজারে পৃথক মাদকবিরোধী ও পরোয়ানা তামিল অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট, ১ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদ ও ১৫০ গ্রাম গাঁজাসহ মোট পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ও বিজিবি।
সিলেট জেলার পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) এবং বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জের নিবিড় তদারকিতে এসব অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, বিয়ানীবাজার থানার এসআই মো. আখতারুজ্জামানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স উপজেলার ৫ নম্বর কুড়ারবাজার ইউনিয়নের খশির সড়কভাংগনী এলাকায় অভিযান চালিয়ে ফয়সল আহমদের বাড়ি থেকে সৌরভ আহমদ (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১ হাজার ৫০০ টাকা।
অপরদিকে এসআই মানিক চন্দ্র তালুকদারের নেতৃত্বে পুলিশ উপজেলার ৪ নম্বর শেওলা ইউনিয়নের চারাবই (টিলাবাড়ি) এলাকায় অভিযান চালিয়ে খালেদ আহমদের বসতঘর থেকে মো. খালেদ আহমদ (৪৯) নামে একজনকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৬ হাজার টাকা।
এছাড়া ৫২ বিজিবি ব্যাটালিয়নের বড়গ্রাম বিওপির অভিযানে মো. সোলেমান আহমদ (২৬) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৭৫ মিলিলিটারের ১ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদ উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৩ হাজার টাকা এবং মদের আনুমানিক মূল্য ১ হাজার ৫০০ টাকা।
পুলিশ ও বিজিবির পৃথক অভিযানে গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাদের পুলিশ স্কর্টের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়।
এদিকে বিয়ানীবাজার থানার পরোয়ানা তামিল অভিযানে জিআর পরোয়ানাভুক্ত আসামি মো. নজমুল হক (৪৪) এবং বিয়ানীবাজার থানার মামলা নং-১২ (৮) ২৬-এর এজাহারনামীয় আসামি রুহিন আহমদকেও গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান ও পরোয়ানা তামিল কার্যক্রমের অংশ হিসেবে সর্বমোট পাঁচজন আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
বিয়ানীবাজারে মাদকবিরোধী অভিযানে ইয়াবা, ভারতীয় মদ ও গাঁজাসহ ৫ আসামি… | আই নিউজ বিডি
বিয়ানীবাজারে মাদকবিরোধী অভিযানে ইয়াবা, ভারতীয় মদ ও গাঁজাসহ ৫ আসামি গ্রেপ্তার
- Politics
- International
- Crime
- Law-Court
- Entertainment
- Religion and Education
- District News
- Exclusive
- Sports News
- Agriculture-Economy and Trade
- Interview
- Ramadan
- Documentary
- Health & Beauty
- Earn Money Online
- Kids
- Tech Review
- Book Review
- History
- Tour and Travel
- Stock Market
- Bangladesh
- Stock Video Footage
- Podcast
- Fact Checking
- Campus
- Investigative
- National
- Opinion
- Science and Technology
- Lifestyle
- Jobs and Career
- Expatriates
- Environment and Climate
- Capital
- Other
'Eye News BD' app
Comments 0