সদরঘাটে চাঁদাবাজির টাকা ভাগাভাগি নিয়ে সংঘর্ষ, নিহত ১

পুরান ঢাকার সদরঘাট এলাকায় চাঁদাবাজির টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মিতুল নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার রাত ১১টার দিকে সূত্রাপুর থানার ইস্ট বেঙ্গল সুপার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।..
שיתוף ב-Eidok
সদরঘাটে চাঁদাবাজির টাকা ভাগাভাগি নিয়ে সংঘর্ষ, নিহত ১
צילום: ארכיון

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ববিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের একপর্যায়ে মিতুলকে কাপড় কাটার কাঁচি দিয়ে বুকে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন বলে জানা গেছে।

নিহত মিতুল কোতোয়ালি থানার ৩৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য বলে স্থানীয়ভাবে জানা গেলেও তার রাজনৈতিক পরিচয় এখনো নিশ্চিত করেনি পুলিশ। তিনি ঝালকাঠির সাহাবাঙ্গল গ্রামের মো. রাসেল সরদারের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, সাবেক যুবদল নেতা সোবহান ও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কিরণ—দুজনই মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক মো. সুমন ভূঁইয়ার অনুসারী হিসেবে পরিচিত। তারা দুজনই কোতোয়ালি থানা যুবদলের পদপ্রত্যাশী এবং দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলছিল বলে জানা গেছে।

ঘটনার পর নিহত মিতুলের স্বজনসহ প্রায় ৮০ থেকে ১০০ জন মিটফোর্ড হাসপাতালে অবস্থান নেন। সেখানে তারা বিভিন্ন স্লোগান দেন।

এ বিষয়ে মো. সুমন ভূঁইয়া বলেন, নিহত বা অভিযুক্তরা তার সমর্থক নন। তবে বিভিন্ন মিছিল-মিটিংয়ে তাদের দেখা যায়। শারীরিকভাবে অসুস্থ থাকায় তিনি ঘটনার বিস্তারিত জানেন না বলেও জানান।

সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান জানান, মিতুল কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন কি না, তা পুলিশ এখনো নিশ্চিত হতে পারেনি। প্রাথমিকভাবে পূর্বশত্রুতার জেরে কাপড় কাটার কাঁচি দিয়ে আঘাতের ঘটনায় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ওসি আরও জানান, ঘটনায় কয়েকজন আহত হয়েছেন এবং কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

সূত্র: দৈনিক ইত্তেফাক

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

দিরাইয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত অন্তত ১০ אַחֵר দিরাইয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত অন্তত ১০ 31 Views গোপালগঞ্জে থানা ও সংসদ সদস্যের বাসভবনে তাণ্ডব: আইনশৃঙ্খলার চরম অবনতিতে জনমনে আতঙ্ক אַחֵר গোপালগঞ্জে থানা ও সংসদ সদস্যের বাসভবনে তাণ্ডব: আইনশৃঙ্খলার চরম অবনতিতে জনমনে আতঙ্ক 110 Views সুপ্রিম কোর্ট আইনজীবী রাহেদুল ইসলাম রঞ্জুর ওপর হামলা: যুবদল নেতা নয়নের গ্রেফতারের দাবিতে উত্তাল জাতীয় সংসদ אַחֵר সুপ্রিম কোর্ট আইনজীবী রাহেদুল ইসলাম রঞ্জুর ওপর হামলা: যুবদল নেতা নয়নের গ্রেফতারের দাবিতে উত্তাল জাতীয় সংসদ 107 Views গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানায় হামলা ও অগ্নিসংযোগ: সংঘর্ষে গুলিবিদ্ধ অন্তত ৫ אַחֵר গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানায় হামলা ও অগ্নিসংযোগ: সংঘর্ষে গুলিবিদ্ধ অন্তত ৫ 67 Views পীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক, একজনের বিরুদ্ধে ১০ মামলার নজির אַחֵר পীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক, একজনের বিরুদ্ধে ১০ মামলার নজির 89 Views বোয়ালমারীতে জামায়াতের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত אַחֵר বোয়ালমারীতে জামায়াতের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত 52 Views বোয়ালমারীতে জামায়াতের সহযোগী সদস্য সম্মেলন, কর্মী হলেন ১৩২ জন אַחֵר বোয়ালমারীতে জামায়াতের সহযোগী সদস্য সম্মেলন, কর্মী হলেন ১৩২ জন 87 Views