ফুলবাড়ীয়ায় গ্রাম আদালতের কার্যক্রম জোরদারে আলোচনা সভা, প্রণয়ন কর্মপরিকল্পনা

ফুলবাড়ীয়ায় গ্রাম আদালতের কার্যক্রম জোরদারে আলোচনা সভা, প্রণয়ন কর্মপরিকল্পনা..
Eidok-এ শেয়ার
ফুলবাড়ীয়ায় গ্রাম আদালতের কার্যক্রম জোরদারে আলোচনা সভা, প্রণয়ন কর্মপরিকল্পনা
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার দেওখোলা ইউনিয়নে গ্রাম আদালতের কার্যক্রম গতিশীল করা এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে আলোচনা সভা ও কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১১টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্যানেল চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক।

সভায় গ্রাম আদালতের এখতিয়ার, মামলা দায়েরের নিয়ম, বিচারিক প্রক্রিয়া ও নাগরিকদের সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন উপজেলা সমন্বয়কারী মোছা. মুন্জুয়ারা খাতুন। তিনি বলেন, গ্রাম আদালতের এখতিয়ারভুক্ত বিরোধ প্রচলিত গ্রাম্য সালিশের পরিবর্তে ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের মাধ্যমে নিষ্পত্তি করা হলে বিচারিক সিদ্ধান্ত আইনসম্মত ও নথিভুক্ত থাকবে। এতে সাধারণ মানুষের সময়, অর্থ ও ভোগান্তি কমবে।

জেলা ম্যানেজার মো. আব্দুল্লাহ আল মুজাহিদ খান বলেন, গ্রাম আদালতে সর্বোচ্চ তিন লাখ টাকা মূল্যমানের দেওয়ানি বিরোধ এবং আইন দ্বারা নির্ধারিত ফৌজদারি বিরোধ নিষ্পত্তির সুযোগ রয়েছে। এখানে আইনজীবী নিয়োগের প্রয়োজন হয় না। সংশ্লিষ্ট পক্ষগুলো নিজেরাই বক্তব্য উপস্থাপন এবং বিরোধের সত্যতা যাচাইয়ের সুযোগ পান। ফলে স্বল্প সময়ে ও কম খরচে স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তি সম্ভব।

সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিভিন্ন প্রশ্ন ও মতামত তুলে ধরেন। এতে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর, ইউপি সদস্য, শিক্ষক, সাংবাদিক ও মসজিদের ইমামসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।

সভা শেষে গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল করতে কয়েকটি কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। এর মধ্যে রয়েছে, ইউপি সদস্যদের মাধ্যমে গ্রাম্য সালিশের পরিবর্তে গ্রাম আদালতের এখতিয়ারভুক্ত বিরোধ নিষ্পত্তিতে উদ্যোগ গ্রহণ, প্রতিটি ওয়ার্ডে মসজিদের ইমাম ও বাজার কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময়, নিয়মিত উঠান বৈঠক এবং শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে সচেতনতামূলক আলোচনা আয়োজন।

সভায় উপস্থিত ব্যক্তিরা স্থানীয় পর্যায়ে ন্যায়বিচার নিশ্চিত করা এবং সাধারণ মানুষের দোরগোড়ায় গ্রাম আদালতের সেবা পৌঁছে দিতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

ফুলবাড়ীয়ায় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে পৃথক দুই স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান আইন-আদালত ফুলবাড়ীয়ায় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে পৃথক দুই স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান 18 ভিউ শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী স্বপ্না খালাস আইন-আদালত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী স্বপ্না খালাস 71 ভিউ শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির আপিল ও ডেথ রেফারেন্সের রায় ঘোষণা শুরু আইন-আদালত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির আপিল ও ডেথ রেফারেন্সের রায় ঘোষণা শুরু 83 ভিউ শ্রীমঙ্গলে মহাদেব ও দুধালয়কে ১.১০ লাখ টাকা জরিমানা আইন-আদালত শ্রীমঙ্গলে মহাদেব ও দুধালয়কে ১.১০ লাখ টাকা জরিমানা 724 ভিউ নেত্রকোনার পূর্বধলায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি: তৃণমূল পর্যায়ে ন্যায়বিচারের নতুন দিগন্ত আইন-আদালত নেত্রকোনার পূর্বধলায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি: তৃণমূল পর্যায়ে ন্যায়বিচারের নতুন দিগন্ত 98 ভিউ সাংবাদিকতার সংকট ও নিরাপত্তা ঝুঁকি: পেশাগত দায়িত্ব পালনে কেন বারবার লক্ষ্যবস্তু হচ্ছেন সংবাদকর্মীরা আইন-আদালত সাংবাদিকতার সংকট ও নিরাপত্তা ঝুঁকি: পেশাগত দায়িত্ব পালনে কেন বারবার লক্ষ্যবস্তু হচ্ছেন সংবাদকর্মীরা 82 ভিউ শাপলা চত্বর হত্যা মামলা: হাতকড়া পরিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হলো জিয়াউল আহসানকে আইন-আদালত শাপলা চত্বর হত্যা মামলা: হাতকড়া পরিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হলো জিয়াউল আহসানকে 107 ভিউ