Прямой эфир

ফুলবাড়ীয়ায় গ্রাম আদালতের কার্যক্রম জোরদারে আলোচনা সভা, প্রণয়ন কর্মপরিকল্পনা

ফুলবাড়ীয়ায় গ্রাম আদালতের কার্যক্রম জোরদারে আলোচনা সভা, প্রণয়ন কর্মপরিকল্পনা....
Поделиться в Eidok
ফুলবাড়ীয়ায় গ্রাম আদালতের কার্যক্রম জোরদারে আলোচনা সভা, প্রণয়ন কর্মপরিকল্পনা
Фото: из открытых источников

লাইভ আপডেট

০обновлений

    ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার দেওখোলা ইউনিয়নে গ্রাম আদালতের কার্যক্রম গতিশীল করা এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে আলোচনা সভা ও কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে।

    মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১১টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্যানেল চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক।

    সভায় গ্রাম আদালতের এখতিয়ার, মামলা দায়েরের নিয়ম, বিচারিক প্রক্রিয়া ও নাগরিকদের সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন উপজেলা সমন্বয়কারী মোছা. মুন্জুয়ারা খাতুন। তিনি বলেন, গ্রাম আদালতের এখতিয়ারভুক্ত বিরোধ প্রচলিত গ্রাম্য সালিশের পরিবর্তে ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের মাধ্যমে নিষ্পত্তি করা হলে বিচারিক সিদ্ধান্ত আইনসম্মত ও নথিভুক্ত থাকবে। এতে সাধারণ মানুষের সময়, অর্থ ও ভোগান্তি কমবে।

    জেলা ম্যানেজার মো. আব্দুল্লাহ আল মুজাহিদ খান বলেন, গ্রাম আদালতে সর্বোচ্চ তিন লাখ টাকা মূল্যমানের দেওয়ানি বিরোধ এবং আইন দ্বারা নির্ধারিত ফৌজদারি বিরোধ নিষ্পত্তির সুযোগ রয়েছে। এখানে আইনজীবী নিয়োগের প্রয়োজন হয় না। সংশ্লিষ্ট পক্ষগুলো নিজেরাই বক্তব্য উপস্থাপন এবং বিরোধের সত্যতা যাচাইয়ের সুযোগ পান। ফলে স্বল্প সময়ে ও কম খরচে স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তি সম্ভব।

    সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিভিন্ন প্রশ্ন ও মতামত তুলে ধরেন। এতে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর, ইউপি সদস্য, শিক্ষক, সাংবাদিক ও মসজিদের ইমামসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।

    সভা শেষে গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল করতে কয়েকটি কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। এর মধ্যে রয়েছে, ইউপি সদস্যদের মাধ্যমে গ্রাম্য সালিশের পরিবর্তে গ্রাম আদালতের এখতিয়ারভুক্ত বিরোধ নিষ্পত্তিতে উদ্যোগ গ্রহণ, প্রতিটি ওয়ার্ডে মসজিদের ইমাম ও বাজার কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময়, নিয়মিত উঠান বৈঠক এবং শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে সচেতনতামূলক আলোচনা আয়োজন।

    সভায় উপস্থিত ব্যক্তিরা স্থানীয় পর্যায়ে ন্যায়বিচার নিশ্চিত করা এবং সাধারণ মানুষের দোরগোড়ায় গ্রাম আদালতের সেবা পৌঁছে দিতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

    Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

    Комментарии 0

    Комментариев нет

    Статьи по Теме

    জননিরাপত্তা নিশ্চিত করতে সাতক্ষীরার বিভিন্ন এলাকায় প্রশাসনের দিনব্যাপী টহল Закон-Суд জননিরাপত্তা নিশ্চিত করতে সাতক্ষীরার বিভিন্ন এলাকায় প্রশাসনের দিনব্যাপী টহল 30 Views অবৈধ সম্পদ ও অর্থ পাচারের অভিযোগে মডেল মেঘনা আলমকে দুদকের জিজ্ঞাসাবাদ Закон-Суд অবৈধ সম্পদ ও অর্থ পাচারের অভিযোগে মডেল মেঘনা আলমকে দুদকের জিজ্ঞাসাবাদ 30 Views জুলাই অভ্যুত্থানে মাদ্রাসা ছাত্র হত্যা: কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ Закон-Суд জুলাই অভ্যুত্থানে মাদ্রাসা ছাত্র হত্যা: কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ 23 Views ১২ বছরের প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: যুবকের যাবজ্জীবন Закон-Суд ১২ বছরের প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: যুবকের যাবজ্জীবন 52 Views প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের দায়ে ভ্যানচালকের যাবজ্জীবন, ৫০ হাজার টাকা জরিমানা Закон-Суд প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের দায়ে ভ্যানচালকের যাবজ্জীবন, ৫০ হাজার টাকা জরিমানা 38 Views ঠাকুরগাঁওয়ে লিচুবাগান থেকে ৪৫ বছর বয়সী ব্যক্তির মরদেহ উদ্ধার: রহস্যের জট খুলতে তদন্তের দাবি Закон-Суд ঠাকুরগাঁওয়ে লিচুবাগান থেকে ৪৫ বছর বয়সী ব্যক্তির মরদেহ উদ্ধার: রহস্যের জট খুলতে তদন্তের দাবি 49 Views ফুলবাড়ীয়ায় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে পৃথক দুই স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান Закон-Суд ফুলবাড়ীয়ায় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে পৃথক দুই স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান 131 Views