বগুড়া থেকে শুরু দেশের বৃহৎ এআই দক্ষতা উন্নয়ন কর্মসূচি | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বগুড়া থেকে শুরু দেশের বৃহৎ এআই দক্ষতা উন্নয়ন কর্মসূচি

Shaheen Shaheen avatar   
Shaheen Shaheen
বগুড়া থেকে শুরু দেশের বৃহৎ এআই দক্ষতা উন্নয়ন কর্মসূচি
বগুড়া থেকে শুরু দেশের বৃহৎ এআই দক্ষতা উন্নয়ন কর্মসূচি
ছবি: সংগৃহীত
বগুড়া  থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হলো দেশের অন্যতম বৃহৎ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দক্ষতা উন্নয়ন কর্মসূচি। যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে দেশব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচির প্রথম ধাপে ৬৪ জেলা থেকে ১ হাজার ৬০..

 

 

রোববার (২ আগস্ট) বগুড়ার মম ইন অডিটোরিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। অনুষ্ঠানে স্থানীয় সরকার, জনপ্রশাসনসহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, বগুড়ার সংসদ সদস্য, জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের কর্মকর্তা এবং প্রকল্পসংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব-উল-আলম।

 

প্রধান অতিথি বলেন, এআইভিত্তিক দক্ষতা অর্জনের মাধ্যমে দেশের যুবসমাজকে ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর কর্মবাজারের জন্য প্রস্তুত করা হচ্ছে। এ প্রশিক্ষণ কর্মসংস্থান, আত্মকর্মসংস্থান ও আন্তর্জাতিক ফ্রিল্যান্সিংয়ের নতুন সুযোগ তৈরি করবে।

 

প্রকল্পসংশ্লিষ্টরা জানান, ৪৪৮টি ব্যাচে দুই মাসব্যাপী এ প্রশিক্ষণ দেওয়া হবে। প্রতিটি ব্যাচে ২৫ জন করে প্রশিক্ষণার্থী অংশ নেবেন। মোট ৫০টি ক্লাসে ৩০০ ঘণ্টার হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে।

 

অনুষ্ঠানে আরও জানানো হয়, প্রশিক্ষণার্থীদের আধুনিক এআই টুল ব্যবহারে দক্ষ করে দেশীয় ও আন্তর্জাতিক কর্মবাজারে প্রতিযোগিতামূলকভাবে গড়ে তোলাই এ প্রকল্পের অন্যতম লক্ষ্য।

 

এ সময় বিভাগীয় পর্যায়ে সর্বোচ্চ আয়কারী আটজন ফ্রিল্যান্সারের হাতে ল্যাপটপ তুলে দেওয়া হয়। পাশাপাশি রাজশাহী বিভাগের ২৪ জন সফল ফ্রিল্যান্সারকে সম্মাননা স্মারক দেওয়া হয়।

Aucun commentaire trouvé


News Card Generator