ঝালকাঠিতে পরীক্ষার প্রথম দিনেই অনিয়ম ও দায়িত্ব গাফলতি বহিষ্কার এক অব্যহতি তিন।.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ঝালকাঠিতে পরীক্ষার প্রথম দিনেই অনিয়ম ও দায়িত্ব গাফলতি বহিষ্কার এক অব্যহতি তিন।..

MD  IMRAN MUNSHI avatar   
MD IMRAN MUNSHI
ঝালকাঠিতে পরীক্ষার প্রথম দিনেই অনিয়ম ও দায়িত্ব গাফলতি বহিষ্কার এক অব্যহতি তিন।..
ঝালকাঠিতে পরীক্ষার প্রথম দিনেই অনিয়ম ও দায়িত্ব গাফলতি বহিষ্কার এক অব্যহতি তিন।..
ছবি: সংগৃহীত
নলছিটিতে অনিয়ম ও দায়িত্ব গাফলতির অভিযোগে বহিষ্কার এক শিক্ষার্থী এবং তিন শিক্ষককে অব্যহতি।..

ঝালকাঠির নলছিটিতে এসএসসি পরীক্ষার প্রথম দিনেই অনিয়ম ও দায়িত্বে গাফিলতির অভিযোগে এক শিক্ষার্থীকে বহিষ্কার এবং তিন শিক্ষককে পরীক্ষা কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) নলছিটি বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে দায়িত্ব পালনে অবহেলার কারণে তিন শিক্ষককে অব্যাহতি দেন কেন্দ্র সচিব জলিলুর রহমান আকন। অপরদিকে, হদুয়া বৈশাখীয়া ফাজিল মাদরাসা কেন্দ্রে নকলের অভিযোগে মো. ইয়াসিন নামের এক শিক্ষার্থীকে বহিষ্কার করেন কেন্দ্র সচিব মো. আব্দুর রব। বহিষ্কৃত শিক্ষার্থীটি হদুয়া মাদরাসার শিক্ষার্থী।

অব্যাহতি পাওয়া শিক্ষকরা হলেন—নলছিটি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আফসানা শারমিন, নলছিটি ইসলামিয়া ফাজিল মাদরাসার শিক্ষক জুয়েল রানা এবং প্রতাপ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক খলিলুর রহমান।

নলছিটি উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলায় ৯টি কেন্দ্রে মোট ৩ হাজার ৭৬০ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। প্রথম দিন অনুপস্থিত ছিলেন ৫১ জন।

নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম বলেন, “স্বচ্ছ ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা গ্রহণে আমরা কঠোর অবস্থানে রয়েছি। দায়িত্বে অবহেলা বা অসদুপায় কোনোভাবেই বরদাস্ত করা হবে না। তাই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

No se encontraron comentarios


News Card Generator