মুক্তাগাছায় মহাসড়কে গাছ ফেলে এলাকাবাসীর রাস্তা অবরোধ | আই নিউজ বিডি

মুক্তাগাছায় মহাসড়কে গাছ ফেলে এলাকাবাসীর রাস্তা অবরোধ

ময়মনসিংহ সদর ও মুক্তাগাছার সীমান্তবর্তী মনতলা ব্রিজ এলাকায় সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে রাস্তায় গাছ ফেলে মহাসড়ক অবরোধ করে এলাকাবাসী।
שיתוף ב-Eidok
মুক্তাগাছায় মহাসড়কে গাছ ফেলে এলাকাবাসীর রাস্তা অবরোধ
צילום: ארכיון

উপজেলার কুমারখাতা ইউনিয়নের মনতলা বাজারে ২৯ জুলাই (বুধবার) সাড়ে এগারোটার দিকে হোটেল ব্যবসায়ী মোহাম্মদ আব্দুল মান্নান নামের এক পথচারীকে দ্রুতগতির একটি প্রাইভেটকার ধাক্কা দিয়ে পালিয়ে যায়। 

এতে ওই বাজারের হোটেল ব‍্যবসায়ী মান্নান গুরুতর আহত হন। স্থানীয়রা আহত মান্নানকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বতর্মানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান,ময়মনসিংহগামী একটি দ্রুতগতির প্রাইভেট কারের ধাক্কায় মনতলা বাজারের হোটেল ব্যবসায়ী মোহাম্মদ আব্দুল মান্নান গুরুতর আহত হন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্থানীয় বাজারের ব‍্যবসায়ী ও এলাকাবাসী মিলে রাস্তায় গাছ ফেলে আধাঘন্টা অবরোধ করে রাখেন। এতে করে ময়মনসিংহ-মুক্তাগাছা-টাঙ্গাইল- জামালপুর মহাসড়ক দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে খবর পয়ে পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা এসে উপস্থিত জনতা এবং ব‍্যবসায়ীদের সঙ্গে কথা বলে পালিয়ে যাওয়া প্রাইভেটকার এবং তার ড্রাইভারকে দ্রুত আটকের আশ্বাস দিলে বিক্ষুব্ধরা তাদের অবরোধ তুলে নেয়। প্রায় আধাঘন্টা পরে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। 

একজন প্রত্যক্ষদর্শী সোলায়মান জানান,ব‍্যবসায়ী মান্নান রাস্তা পার হচ্ছিলেন। হঠাৎ দ্রুতগতির একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দিয়ে সজোরে পালিয়ে যায়। লোকজন এসে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই। গাড়ির নাম্বারটা অস্পষ্ট ছিল বলে পড়া সম্ভব হয়নি।

এ বিষয়ে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম জানান,সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে রাস্তা অবরোধ করে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। বতর্মানে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে। তবে প্রাইভেটকারটি আটকের চেষ্টা করা হচ্ছে।

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ חדשות המחוז দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ 77 Views চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। חדשות המחוז চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। 59 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা חדשות המחוז নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 88 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা חדשות המחוז নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 51 Views লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী חדשות המחוז লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী 30 Views ঈশ্বরগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ১ חדשות המחוז ঈশ্বরগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ১ 68 Views  শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক חדשות המחוז  শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক 49 Views