মুক্তাগাছায় মহাসড়কে গাছ ফেলে এলাকাবাসীর রাস্তা অবরোধ

ময়মনসিংহ সদর ও মুক্তাগাছার সীমান্তবর্তী মনতলা ব্রিজ এলাকায় সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে রাস্তায় গাছ ফেলে মহাসড়ক অবরোধ করে এলাকাবাসী।
اشتراک‌گذاری در Eidok
মুক্তাগাছায় মহাসড়কে গাছ ফেলে এলাকাবাসীর রাস্তা অবরোধ
عکس: گردآوری‌شده

উপজেলার কুমারখাতা ইউনিয়নের মনতলা বাজারে ২৯ জুলাই (বুধবার) সাড়ে এগারোটার দিকে হোটেল ব্যবসায়ী মোহাম্মদ আব্দুল মান্নান নামের এক পথচারীকে দ্রুতগতির একটি প্রাইভেটকার ধাক্কা দিয়ে পালিয়ে যায়। 

এতে ওই বাজারের হোটেল ব‍্যবসায়ী মান্নান গুরুতর আহত হন। স্থানীয়রা আহত মান্নানকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বতর্মানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান,ময়মনসিংহগামী একটি দ্রুতগতির প্রাইভেট কারের ধাক্কায় মনতলা বাজারের হোটেল ব্যবসায়ী মোহাম্মদ আব্দুল মান্নান গুরুতর আহত হন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্থানীয় বাজারের ব‍্যবসায়ী ও এলাকাবাসী মিলে রাস্তায় গাছ ফেলে আধাঘন্টা অবরোধ করে রাখেন। এতে করে ময়মনসিংহ-মুক্তাগাছা-টাঙ্গাইল- জামালপুর মহাসড়ক দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে খবর পয়ে পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা এসে উপস্থিত জনতা এবং ব‍্যবসায়ীদের সঙ্গে কথা বলে পালিয়ে যাওয়া প্রাইভেটকার এবং তার ড্রাইভারকে দ্রুত আটকের আশ্বাস দিলে বিক্ষুব্ধরা তাদের অবরোধ তুলে নেয়। প্রায় আধাঘন্টা পরে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। 

একজন প্রত্যক্ষদর্শী সোলায়মান জানান,ব‍্যবসায়ী মান্নান রাস্তা পার হচ্ছিলেন। হঠাৎ দ্রুতগতির একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দিয়ে সজোরে পালিয়ে যায়। লোকজন এসে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই। গাড়ির নাম্বারটা অস্পষ্ট ছিল বলে পড়া সম্ভব হয়নি।

এ বিষয়ে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম জানান,সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে রাস্তা অবরোধ করে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। বতর্মানে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে। তবে প্রাইভেটকারটি আটকের চেষ্টা করা হচ্ছে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

نظرات 0

نظری یافت نشد

مقالات مرتبط

বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ اخبار منطقه বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ 14 Views বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* اخبار منطقه বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* 46 Views ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী اخبار منطقه ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী 27 Views জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা اخبار منطقه জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা 26 Views ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন اخبار منطقه ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন 44 Views কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি اخبار منطقه কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি 24 Views চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। اخبار منطقه চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। 40 Views