মুক্তাগাছায় মহাসড়কে গাছ ফেলে এলাকাবাসীর রাস্তা অবরোধ

ময়মনসিংহ সদর ও মুক্তাগাছার সীমান্তবর্তী মনতলা ব্রিজ এলাকায় সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে রাস্তায় গাছ ফেলে মহাসড়ক অবরোধ করে এলাকাবাসী।
Chia sẻ lên Eidok
মুক্তাগাছায় মহাসড়কে গাছ ফেলে এলাকাবাসীর রাস্তা অবরোধ
Ảnh: tư liệu

উপজেলার কুমারখাতা ইউনিয়নের মনতলা বাজারে ২৯ জুলাই (বুধবার) সাড়ে এগারোটার দিকে হোটেল ব্যবসায়ী মোহাম্মদ আব্দুল মান্নান নামের এক পথচারীকে দ্রুতগতির একটি প্রাইভেটকার ধাক্কা দিয়ে পালিয়ে যায়। 

এতে ওই বাজারের হোটেল ব‍্যবসায়ী মান্নান গুরুতর আহত হন। স্থানীয়রা আহত মান্নানকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বতর্মানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান,ময়মনসিংহগামী একটি দ্রুতগতির প্রাইভেট কারের ধাক্কায় মনতলা বাজারের হোটেল ব্যবসায়ী মোহাম্মদ আব্দুল মান্নান গুরুতর আহত হন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্থানীয় বাজারের ব‍্যবসায়ী ও এলাকাবাসী মিলে রাস্তায় গাছ ফেলে আধাঘন্টা অবরোধ করে রাখেন। এতে করে ময়মনসিংহ-মুক্তাগাছা-টাঙ্গাইল- জামালপুর মহাসড়ক দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে খবর পয়ে পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা এসে উপস্থিত জনতা এবং ব‍্যবসায়ীদের সঙ্গে কথা বলে পালিয়ে যাওয়া প্রাইভেটকার এবং তার ড্রাইভারকে দ্রুত আটকের আশ্বাস দিলে বিক্ষুব্ধরা তাদের অবরোধ তুলে নেয়। প্রায় আধাঘন্টা পরে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। 

একজন প্রত্যক্ষদর্শী সোলায়মান জানান,ব‍্যবসায়ী মান্নান রাস্তা পার হচ্ছিলেন। হঠাৎ দ্রুতগতির একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দিয়ে সজোরে পালিয়ে যায়। লোকজন এসে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই। গাড়ির নাম্বারটা অস্পষ্ট ছিল বলে পড়া সম্ভব হয়নি।

এ বিষয়ে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম জানান,সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে রাস্তা অবরোধ করে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। বতর্মানে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে। তবে প্রাইভেটকারটি আটকের চেষ্টা করা হচ্ছে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Bình luận 0

Không có bình luận nào được tìm thấy

Những bài viết liên quan

চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। Tin tức quận চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। 11 Views চাঁদপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় ঠিকাদার নিহত, অনিয়ন্ত্রিত যান চলাচলে বাড়ছে মৃত্যুর ঝুঁকি Tin tức quận চাঁদপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় ঠিকাদার নিহত, অনিয়ন্ত্রিত যান চলাচলে বাড়ছে মৃত্যুর ঝুঁকি 29 Views নভেম্বরেও লাগামহীন ডেঙ্গু: চাঁদপুরে ১৬ দিনে আক্রান্ত ১৩৫, স্বাস্থ্যঝুঁকিতে জনজীবন Tin tức quận নভেম্বরেও লাগামহীন ডেঙ্গু: চাঁদপুরে ১৬ দিনে আক্রান্ত ১৩৫, স্বাস্থ্যঝুঁকিতে জনজীবন 27 Views ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড Tin tức quận ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড 37 Views ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড Tin tức quận ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড 27 Views গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ও ১০ কারখানায় ছুটি Tin tức quận গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ও ১০ কারখানায় ছুটি 35 Views ফরিদপুরে রাজনৈতিক সংঘর্ষে কৃষক দল নেতা নিহত: মহাসড়কে অস্থিরতা ও উত্তপ্ত পরিস্থিতি Tin tức quận ফরিদপুরে রাজনৈতিক সংঘর্ষে কৃষক দল নেতা নিহত: মহাসড়কে অস্থিরতা ও উত্তপ্ত পরিস্থিতি 66 Views