কুমিল্লায় বিজিবি’র বড় সাফল্য: কোটি টাকার টাপেন্টাডল ও মোবাইল জব্দ | আই নিউজ বিডি

কুমিল্লা

কুমিল্লায় বিজিবি’র বড় সাফল্য: কোটি টাকার টাপেন্টাডল ও মোবাইল জব্দ

****
Delen op Eidok
কুমিল্লায় বিজিবি’র বড় সাফল্য: কোটি টাকার টাপেন্টাডল ও মোবাইল জব্দ
Foto: archief

কুমিল্লা সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে এক কোটি টাকারও বেশি মূল্যের নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেট এবং ভারতীয় মোবাইল ফোন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (১০ বিজিবি)।

​আজ সোমবার (০১ জুন) আনুমানিক রাত ০২:০০ ঘটিকায় কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীনস্থ বিবিরবাজার বিওপি’র আওতাধীন গোলাবাড়ী পোষ্টের একটি চৌকস টহলদল এই অভিযান পরিচালনা করে।

​বিজিবি সূত্রে জানা যায়, নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই কার্যক্রম চালানো হয়। অভিযান চলাকালে সীমান্তের ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ‘গোলাবাড়ী’ নামক স্থানে তল্লাশি চালায় বিজিবি টহলদল। এ সময় চোরাকারবারিরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়।
​পরবর্তীতে ঘটনাস্থল থেকে মালিকবিহীন অবস্থায় ৩১,৫০০ পিস নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ ভারতীয় পুরাতন মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ১,১৩,৮০,৫০০/- (এক কোটি তেরো লক্ষ আশি হাজার পাঁচশত) টাকা।

​কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানিয়েছে, সীমান্তে মাদক ও চোরাচালান রোধে তাদের এই কঠোর নজরদারি ও অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। 

এছাড়া জব্দকৃত মালামালসমূহ প্রচলিত বিধি মোতাবেক দ্রুত কাস্টমসে জমা অথবা ধ্বংস করার প্রক্রিয়া চলছে বলেও জানানো হয়েছে।

Comments 0

Geen reacties gevonden

Relaterte artikler

পুলিশের সাউন্ড গ্রেনেডে কালবেলার প্রতিবেদক মামুন গুরুতর আহত District Nieuws পুলিশের সাউন্ড গ্রেনেডে কালবেলার প্রতিবেদক মামুন গুরুতর আহত 63 Views ফরিদগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়: জমি সংকটের দোহাই নাকি প্রশাসনিক অদক্ষতা? District Nieuws ফরিদগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়: জমি সংকটের দোহাই নাকি প্রশাসনিক অদক্ষতা? 59 Views দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ District Nieuws দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ 79 Views চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। District Nieuws চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। 75 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা District Nieuws নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 91 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা District Nieuws নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 54 Views লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী District Nieuws লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী 39 Views