কুমিল্লায় বিজিবি’র বড় সাফল্য: কোটি টাকার টাপেন্টাডল ও মোবাইল জব্দ | আই নিউজ বিডি

কুমিল্লা

কুমিল্লায় বিজিবি’র বড় সাফল্য: কোটি টাকার টাপেন্টাডল ও মোবাইল জব্দ

****
Eidokでシェア
কুমিল্লায় বিজিবি’র বড় সাফল্য: কোটি টাকার টাপেন্টাডল ও মোবাইল জব্দ
写真:提供

কুমিল্লা সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে এক কোটি টাকারও বেশি মূল্যের নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেট এবং ভারতীয় মোবাইল ফোন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (১০ বিজিবি)।

​আজ সোমবার (০১ জুন) আনুমানিক রাত ০২:০০ ঘটিকায় কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীনস্থ বিবিরবাজার বিওপি’র আওতাধীন গোলাবাড়ী পোষ্টের একটি চৌকস টহলদল এই অভিযান পরিচালনা করে।

​বিজিবি সূত্রে জানা যায়, নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই কার্যক্রম চালানো হয়। অভিযান চলাকালে সীমান্তের ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ‘গোলাবাড়ী’ নামক স্থানে তল্লাশি চালায় বিজিবি টহলদল। এ সময় চোরাকারবারিরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়।
​পরবর্তীতে ঘটনাস্থল থেকে মালিকবিহীন অবস্থায় ৩১,৫০০ পিস নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ ভারতীয় পুরাতন মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ১,১৩,৮০,৫০০/- (এক কোটি তেরো লক্ষ আশি হাজার পাঁচশত) টাকা।

​কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানিয়েছে, সীমান্তে মাদক ও চোরাচালান রোধে তাদের এই কঠোর নজরদারি ও অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। 

এছাড়া জব্দকৃত মালামালসমূহ প্রচলিত বিধি মোতাবেক দ্রুত কাস্টমসে জমা অথবা ধ্বংস করার প্রক্রিয়া চলছে বলেও জানানো হয়েছে।

コメント 0

コメントがありません

関連記事

সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ 地区ニュース সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ 23 Views সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় 地区ニュース সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় 40 Views দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা 地区ニュース দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা 30 Views সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 地区ニュース সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 88 Views অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 地区ニュース অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 71 Views মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 地区ニュース মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 63 Views ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 地区ニュース ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 33 Views