কুমিল্লায় ৭২ লক্ষ টাকার ভারতীয় শাড়ি ও গাড়ি জব্দ করলো বিজিবি | আই নিউজ বিডি

কুমিল্লা

কুমিল্লায় ৭২ লক্ষ টাকার ভারতীয় শাড়ি ও গাড়ি জব্দ করলো বিজিবি

****
Auf Eidok teilen
কুমিল্লায় ৭২ লক্ষ টাকার ভারতীয় শাড়ি ও গাড়ি জব্দ করলো বিজিবি
Foto: Archiv

কুমিল্লা সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি এবং একটি গাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১৫ এপ্রিল) ভোরে আদর্শ সদর উপজেলার আনন্দপুর এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

​বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীনস্থ বৌয়ারাবাজার বিওপি’র একটি টহল দল বিশেষ অভিযানে নামে। বুধবার রাত আনুমানিক ০৩:৫০ ঘটিকায় সীমান্তের শূন্য রেখা থেকে প্রায় ০২ কিলোমিটার ভেতরে আনন্দপুর নামক স্থানে একটি সন্দেহভাজন হায়েস গাড়ি থামানোর নির্দেশ দেয় বিজিবি। এসময় চোরাকারবারিরা গাড়িটি ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়।
​পরবর্তীতে বিজিবি সদস্যরা পরিত্যক্ত গাড়িটি তল্লাশি করে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি উদ্ধার করে। জব্দকৃত মালামাল ও পরিবহনের কাজে ব্যবহৃত গাড়িটির আনুমানিক বাজার মূল্য প্রায় ৭২,০০,০০০/- (বাহাত্তর লক্ষ) টাকা।
​

​সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযানের ধারাবাহিকতায় এই মালামাল জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত শাড়ি ও যানবাহন বিধি মোতাবেক কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

​আন্তঃসীমান্ত অপরাধ দমন এবং চোরাচালান রোধে বিজিবির এই কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel

পুলিশের সাউন্ড গ্রেনেডে কালবেলার প্রতিবেদক মামুন গুরুতর আহত Bezirksnachrichten পুলিশের সাউন্ড গ্রেনেডে কালবেলার প্রতিবেদক মামুন গুরুতর আহত 66 Views ফরিদগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়: জমি সংকটের দোহাই নাকি প্রশাসনিক অদক্ষতা? Bezirksnachrichten ফরিদগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়: জমি সংকটের দোহাই নাকি প্রশাসনিক অদক্ষতা? 63 Views দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ Bezirksnachrichten দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ 84 Views চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। Bezirksnachrichten চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। 76 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা Bezirksnachrichten নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 91 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা Bezirksnachrichten নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 55 Views লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী Bezirksnachrichten লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী 39 Views