কুমিল্লা

কুমিল্লায় ৭২ লক্ষ টাকার ভারতীয় শাড়ি ও গাড়ি জব্দ করলো বিজিবি

****
Eidok پر شیئر
কুমিল্লায় ৭২ লক্ষ টাকার ভারতীয় শাড়ি ও গাড়ি জব্দ করলো বিজিবি
تصویر: ماخوذ

কুমিল্লা সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি এবং একটি গাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১৫ এপ্রিল) ভোরে আদর্শ সদর উপজেলার আনন্দপুর এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

​বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীনস্থ বৌয়ারাবাজার বিওপি’র একটি টহল দল বিশেষ অভিযানে নামে। বুধবার রাত আনুমানিক ০৩:৫০ ঘটিকায় সীমান্তের শূন্য রেখা থেকে প্রায় ০২ কিলোমিটার ভেতরে আনন্দপুর নামক স্থানে একটি সন্দেহভাজন হায়েস গাড়ি থামানোর নির্দেশ দেয় বিজিবি। এসময় চোরাকারবারিরা গাড়িটি ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়।
​পরবর্তীতে বিজিবি সদস্যরা পরিত্যক্ত গাড়িটি তল্লাশি করে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি উদ্ধার করে। জব্দকৃত মালামাল ও পরিবহনের কাজে ব্যবহৃত গাড়িটির আনুমানিক বাজার মূল্য প্রায় ৭২,০০,০০০/- (বাহাত্তর লক্ষ) টাকা।
​

​সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযানের ধারাবাহিকতায় এই মালামাল জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত শাড়ি ও যানবাহন বিধি মোতাবেক কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

​আন্তঃসীমান্ত অপরাধ দমন এবং চোরাচালান রোধে বিজিবির এই কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

تبصرے 0

کوئی تبصرہ نہیں ملا

متعلقہ مضامین

মাধবপুরে ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে পিটিয়ে জখমের অভিযোগ, স্ত্রী পলাতক ضلع کی خبریں মাধবপুরে ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে পিটিয়ে জখমের অভিযোগ, স্ত্রী পলাতক 1 Views সোনারগাঁয়ে ট্রাক দুর্ঘটনা: ১০ ঘণ্টার স্থবিরতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চরম জনদুর্ভোগ ضلع کی خبریں সোনারগাঁয়ে ট্রাক দুর্ঘটনা: ১০ ঘণ্টার স্থবিরতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চরম জনদুর্ভোগ 9 Views আমতলীতে যানজট নিরসন ও খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা জেলা  প্রতিনিধি,বরগুনা ضلع کی خبریں আমতলীতে যানজট নিরসন ও খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা জেলা  প্রতিনিধি,বরগুনা 39 Views বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ ضلع کی خبریں বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ 21 Views বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* ضلع کی خبریں বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* 85 Views ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী ضلع کی خبریں ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী 43 Views জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা ضلع کی خبریں জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা 36 Views