নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ১০ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক রয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ৬ নম্বর পূর্বধলা সদর ইউনিয়নের তারাকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশু ওই এলাকারই বাসিন্দা।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার ১৭ বছর বয়সী তানভীর আজান কৌশলে শিশুটিকে তার বসতঘরে নিয়ে যায়। সেখানে জোরপূর্বক শিশুটির উপর নির্যাতন চালানো হয়। একপর্যায়ে শিশুটি চিৎকার শুরু করলে অভিযুক্ত দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ঘটনার পর শিশুটি অসুস্থ হয়ে পড়লে বুধবার (৮ এপ্রিল) সকালে তাকে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন রয়েছে।
পরিবারের সদস্যরা জানান, শিশুটি তীব্র শারীরিক যন্ত্রণায় ভুগছে এবং স্বাভাবিকভাবে বসা বা শোয়া তার পক্ষে সম্ভব হচ্ছে না।
এ ঘটনায় পূর্বধলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
এদিকে স্থানীয় বাসিন্দারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
পূর্বধলায় ১০ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ,অভিযুক্ত পলাতক.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
পূর্বধলায় ১০ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ,অভিযুক্ত পলাতক..
ছবি: সংগৃহীত
没有找到评论