লঞ্চের ধাক্কায় তরমুজ বোঝাই ট্রলার ডুবি দুর্ঘটনায় নিখোঁজ দুইজনের লাশ… | আই নিউজ বিডি

লঞ্চের ধাক্কায় তরমুজ বোঝাই ট্রলার ডুবি দুর্ঘটনায় নিখোঁজ দুইজনের লাশ উদ্ধার

বরিশালে তরমুজ বোঝাই ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ দুই জেলের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। লঞ্চের ধাক্কায় দুর্ঘটনায় এলাকায় শোক।..
Eidok-এ শেয়ার
লঞ্চের ধাক্কায় তরমুজ বোঝাই ট্রলার ডুবি দুর্ঘটনায় নিখোঁজ দুইজনের লাশ উদ্ধার
ছবি: সংগৃহীত

গলাচিপা,পটুয়াখালী প্রতিনিধিঃ

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোনতাজ ইউনিয়নের তরমুজ বোঝাই একটি ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।

জানা যায়, বরিশালে তরমুজ নিয়ে যাওয়ার পথে বাউফল উপজেলার বগা এলাকায় “আওলাদ-৭” নামের একটি দোতালা লঞ্চের সঙ্গে ধাক্কা লেগে ট্রলারটি ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা দুই ব্যক্তি নিখোঁজ হন।

নিখোঁজদের মধ্যে চরমোনাজ ইউনিয়নের ১নং ওয়ার্ডের নাসির ফকির এবং ২নং ওয়ার্ডের রেজাউল হাওলাদার রয়েছেন। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে।

পরে অভিযান চালিয়ে ডুবুরি দল নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়রা জানান, নদীপথে অতিরিক্ত ঝুঁকি ও অসতর্ক চলাচলের কারণেই এ ধরনের দুর্ঘটনা ঘটছে। তারা নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

تبصرے 0

کوئی تبصرہ نہیں ملا

متعلقہ مضامین

সাগরে স্বামী হারিয়ে ঋণের বোঝায় জর্জরিত ৭ পরিবার, ১৯ বছরেও মেলেনি পুনর্বাসন ضلع کی خبریں সাগরে স্বামী হারিয়ে ঋণের বোঝায় জর্জরিত ৭ পরিবার, ১৯ বছরেও মেলেনি পুনর্বাসন 14 Views জলবায়ু বিপর্যয়ের দায় উন্নত বিশ্বের, ক্ষতিপূরণ দিতে হবে উপকূলবাসীকে: সাতক্ষীরায় তরুণদের প্রতিবাদ ضلع کی خبریں জলবায়ু বিপর্যয়ের দায় উন্নত বিশ্বের, ক্ষতিপূরণ দিতে হবে উপকূলবাসীকে: সাতক্ষীরায় তরুণদের প্রতিবাদ 23 Views গ্রামীণ সড়কে ট্রাক্টরের দৌরাত্ম্য: জননিরাপত্তা ও আইনি তদারকির তীব্র সংকট ضلع کی خبریں গ্রামীণ সড়কে ট্রাক্টরের দৌরাত্ম্য: জননিরাপত্তা ও আইনি তদারকির তীব্র সংকট 24 Views ছোট ভাইকে শিকল পড়িয়ে আটকে রাখার অভিযোগ বড় দুই ভাইয়ের বিরুদ্ধে, থানায় মীমাংসা ضلع کی خبریں ছোট ভাইকে শিকল পড়িয়ে আটকে রাখার অভিযোগ বড় দুই ভাইয়ের বিরুদ্ধে, থানায় মীমাংসা 23 Views ফরিদপুরে সরকারি কর্মকর্তাদের স্বচ্ছতা ও দায়িত্বশীলতার কঠোর বার্তা জেলা প্রশাসকের ضلع کی خبریں ফরিদপুরে সরকারি কর্মকর্তাদের স্বচ্ছতা ও দায়িত্বশীলতার কঠোর বার্তা জেলা প্রশাসকের 35 Views পাথরঘাটায় জেন্ডার সমতা নিশ্চিতে যুবদের নিয়ে দিন্যাপী কর্মশালা ضلع کی خبریں পাথরঘাটায় জেন্ডার সমতা নিশ্চিতে যুবদের নিয়ে দিন্যাপী কর্মশালা 22 Views ফরিদপুরের নগরকান্দায় সাংবাদিক লাঞ্ছিত: ডিলারশিপ বাতিল ও বিচার দাবি ضلع کی خبریں ফরিদপুরের নগরকান্দায় সাংবাদিক লাঞ্ছিত: ডিলারশিপ বাতিল ও বিচার দাবি 73 Views