লঞ্চের ধাক্কায় তরমুজ বোঝাই ট্রলার ডুবি দুর্ঘটনায় নিখোঁজ দুইজনের লাশ… | আই নিউজ বিডি

লঞ্চের ধাক্কায় তরমুজ বোঝাই ট্রলার ডুবি দুর্ঘটনায় নিখোঁজ দুইজনের লাশ উদ্ধার

বরিশালে তরমুজ বোঝাই ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ দুই জেলের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। লঞ্চের ধাক্কায় দুর্ঘটনায় এলাকায় শোক।..
Eidok-এ শেয়ার
লঞ্চের ধাক্কায় তরমুজ বোঝাই ট্রলার ডুবি দুর্ঘটনায় নিখোঁজ দুইজনের লাশ উদ্ধার
ছবি: সংগৃহীত

গলাচিপা,পটুয়াখালী প্রতিনিধিঃ

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোনতাজ ইউনিয়নের তরমুজ বোঝাই একটি ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।

জানা যায়, বরিশালে তরমুজ নিয়ে যাওয়ার পথে বাউফল উপজেলার বগা এলাকায় “আওলাদ-৭” নামের একটি দোতালা লঞ্চের সঙ্গে ধাক্কা লেগে ট্রলারটি ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা দুই ব্যক্তি নিখোঁজ হন।

নিখোঁজদের মধ্যে চরমোনাজ ইউনিয়নের ১নং ওয়ার্ডের নাসির ফকির এবং ২নং ওয়ার্ডের রেজাউল হাওলাদার রয়েছেন। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে।

পরে অভিযান চালিয়ে ডুবুরি দল নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়রা জানান, নদীপথে অতিরিক্ত ঝুঁকি ও অসতর্ক চলাচলের কারণেই এ ধরনের দুর্ঘটনা ঘটছে। তারা নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

टिप्पणियाँ 0

कोई टिप्पणी नहीं मिली

संबंधित आलेख

সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ज़िला समाचार সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 80 Views অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন ज़िला समाचार অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 64 Views মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা ज़िला समाचार মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 54 Views ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ ज़िला समाचार ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 29 Views ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা ज़िला समाचार ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 64 Views ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার ज़िला समाचार ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার 40 Views ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার ज़िला समाचार ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার 51 Views