গলাচিপা,পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোনতাজ ইউনিয়নের তরমুজ বোঝাই একটি ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।
জানা যায়, বরিশালে তরমুজ নিয়ে যাওয়ার পথে বাউফল উপজেলার বগা এলাকায় “আওলাদ-৭” নামের একটি দোতালা লঞ্চের সঙ্গে ধাক্কা লেগে ট্রলারটি ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা দুই ব্যক্তি নিখোঁজ হন।
নিখোঁজদের মধ্যে চরমোনাজ ইউনিয়নের ১নং ওয়ার্ডের নাসির ফকির এবং ২নং ওয়ার্ডের রেজাউল হাওলাদার রয়েছেন। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে।
পরে অভিযান চালিয়ে ডুবুরি দল নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়রা জানান, নদীপথে অতিরিক্ত ঝুঁকি ও অসতর্ক চলাচলের কারণেই এ ধরনের দুর্ঘটনা ঘটছে। তারা নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
'আই নিউজ বিডি' অ্যাপ
Комментарии 0